চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

আইয়ুব বাচ্চুর সহকর্মী সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্কয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসের পরিচালক মির্জা না‌জিমউদ্দিন সাংবা‌দিক‌দের জানান, সকাল সাড়ে ৮টায় তার হার্ট অ্যাটাক হয়। সোয়া ৯টায় ড্রাইভার তা‌কে হাসপাতা‌লে আনেন। সকাল ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

ড্রাইভা‌রের বরাত দি‌য়ে মির্জা না‌জিম উদ্দিন ব‌লেন, হার্ট অ্যাটা‌কের পর তার মুখ থে‌কে ফেনা উঠ‌তে থা‌কে। দীর্ঘদিন ধ‌রেই হৃদ‌রো‌গে ভুগ‌ছি‌লেন এ শিল্পী। সপ্তাহ দুয়েক আগেও একবার হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ডাক্তারের শরণাপন্ন হন। আগের পরীক্ষায় তার হার্টের কর্মক্ষমতা ৩০ ভাগে নেমে এসেছিল ব‌লে জানা‌নো হয় হাসপাতা‌লের তরফ থে‌কে।

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার।

Reneta

সঙ্গীত জগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তার ডাক নাম রবিন।

তার মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকাহত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT