চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুর প্রথম জানাজায় হাজারো ভক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ, বিনোদন
A A

হাজারো ভক্তের উপস্থিতিতে জাতীয় ঈদগাহে গিটারের জাদুকর ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত। জানাজায় অংশ নেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে।

জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে কথা বলেন আইয়ুব বাচ্চুর ছোট ভাই ইরফান ছুট্টু। তিনি আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভাইয়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। জানাজা পড়ান সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব।

এরপরে বাদ আসর চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। দ্বিতীয় জানাজা শেষে এই শিল্পীর মরদেহ রাখা হবে হিমঘরে।

এরআগে সম্মিলিত সংস্কৃতি জোটের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় আইয়ুব বাচ্চু মরদেহ আনা হয়েছিল শহীদ মিনারে। সেখানে গিটারের জাদুকর ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর শেষ শ্রদ্ধায় হাজার মানুষের ঢল নেমেছিল। লম্বা লাইন ও সারিবদ্ধভাবে আইয়ুব বাচ্চুর ভক্ত, অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানিয়েছে।  কেউ এই গায়কের জন্য কেঁদেছেন, কেউ বা তাকে হারানোর বেদনায় শোকে পাথর। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা এসময় উপস্থিতদের শৃঙ্খলায় আনতে হিমশিম খেতে হয়েছিল। সঙ্গীত জগত থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী,  এমনকি সঙ্গীত পিপাসু সাধারণ মানুষের ঢল ছিল শহীদ মিনারে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আইয়ুব বাচ্চুর লাশ শহীদ মিনারে রাখা হয়।

Reneta

আরও পড়ুন: আইয়ুব বাচ্চুর মরদেহ বহনকারী গাড়িতে ভক্তদের জাতীয় পতাকা

গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালক রুবেল দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে যাওয়ার আগেই তিনি চলে যান।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন আইয়ুব বাচ্চু। হৃদরোগের কারণে গত কয়েক বছর বারবারই হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। ২০০৯ সালে তাঁর হার্টে রিং পরানো হয়। দুই সপ্তাহ আগে শেষ তিনি স্কয়ার হাসপাতালে এসেছিলেন।

ছবি- সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT