চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুর মিউজিকে মুগ্ধ ব্রিটিশ ডা. আনিতা ভার্মা

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:৩৫ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
স্বাস্থ্য
A A
ক্লোজআপ ওয়ান তারকা রাজীবের কন্ঠে প্রয়াত ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর গান শুনে হাত তালি দিচ্ছেন ব্রিটিশ ডা. আনিতা ভার্মা

ক্লোজআপ ওয়ান তারকা রাজীবের কন্ঠে প্রয়াত ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর গান শুনে হাত তালি দিচ্ছেন ব্রিটিশ ডা. আনিতা ভার্মা

সেই তুমি কেন এত অচেনা হলে? সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?……. প্রয়াত ব্যান্ড সংগীতের কিংবদন্তি গায়ক ও গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর বিখ্যাত এই গানটির মিউজিকের ভূয়ষী প্রশংসা করলেন যুক্তরাজ্যের লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনিতা ভার্মা। গানটির মিউজিকে মুগ্ধ হয়ে তিনি বাংলাদেশি ডাক্তারদের কাছে জানতে চাইলেন এই গানের শিল্পীর নাম কি?

শুক্রবার লিভার রোগ নিয়ে গবেষণা করা সংগঠন হেপাটোলোজি সোসাইটির ‘৫ম আন্তর্জাতিক লিভার সম্মেলন’ উপলক্ষে এক বনভোজনের আয়োজন করে। গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে আয়োজিত ওই বনভোজনে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান তারকা রাজীব আইয়ুব বাচ্চুর সেই তুমি কেন… গানটি পরিবেশন করেন। বাংলা বুঝতে না পরায় এই গানের মর্মকথা কিছুই বুঝতে পারেননি ডা. আনিতা ভার্মা। তবে গানের কথা বুঝতে না পারলেও ওই গানের সুরে মুগ্ধ হয়েছেন তিনি।

গান পরিবেশন করছেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব

দর্শক সারিতে বসে এই গানের বিস্তারিত জেনে নিলেন বারডেম হসপিটালের হেপাটোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম আজমের কাছ থেকে। তিনি কিংবদন্তী শিল্পীর বিস্তারিত তুলে ধরে যখন বললেন প্রায় দেড় মাস আগে এই শিল্পী পৃথিবী ছেড়ে চলে গেছেন তখন আঁৎকে উঠলেন এই ব্রিটিশ লিভার রোগ বিশেষজ্ঞ। বললেন, আমি বাংলা বুঝি না। তবে সুরটা অসাধারণ লেগেছে।

কনসার্ট শেষে এ বিষয়ে ডা. আনিতা ভার্মার সাথে কথা বলে চ্যানেল আই অনলাইন। তিনি বলেন, আসলে আমি বাংলা বুঝিনা। তবে গানে যে মিউজিক দেয়া হয়েছে তা অসাধারণ। যে ছেলেটি (কন্ঠ শিল্পী রাজীব) গানটি পরিবেশন করলেন তার ভয়েস খুবই ক্লিয়ার।

কনসার্টে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী রাজীব, কৌতুক অভিনেতা কাজল, কন্ঠশিল্পী নিতাই রায়। শিল্পীরা বাংলা গানের সাথে হিন্দি ও ইংরেজি গানও পরিবেশন করেন।

বনভোজনে সংগঠনটির সদস্য ছাড়াও যুক্তরাজ্য, ভারত ও মিশরের ৫ জন লিভার বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন।

Reneta

আইয়ুব বাচ্চুর ওই গানের মিউজিকে মুগ্ধ হয়েছেন বনভোজনে অংশ নেয়া ভারতের লিভার বিশেষজ্ঞ ডাক্তার অনিল ধাওয়ান। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি ভারতীয় বংশদ্ভুত ব্রিটিশ। ভারত বাংলাদেশের প্রতিবেশি দেশ। বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ভাল লাগার মত। ব্রিটিশ হলেও আমরা বাংলাদেশকে ভালবাসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ুব বাচ্চুলিভার রোগহেপাটোলোজি সোসাইটি
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

মে ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শোলাকিয়ায় ঈদ-উল-আযহার জামাতের প্রস্তুতি: থাকছে বিশেষ ট্রেন

মে ১৩, ২০২৬
ছবি: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাতা সুজিত (প্রতিনিধি)।

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হামের টিকা পেয়েছে ৯৫ শতাংশ শিশু, বাদ পড়াদের দ্রুত টিকা দেওয়া হবে’

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT