চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির টেস্ট বর্ষসেরা জো রুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের জো রুটকে ২০২১ সালের জন্য টেস্টের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি। খেতাব জয়ের দৌড়ে অস্ট্রেলিয়ার দুই তারকা মার্নাশ লাবুশেন ও স্টিভেন স্মিথ ছাড়াও রুটের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

সবাইকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জিতে নিয়েছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট। সোমবার গত বছরের সেরা ক্রিকেটারের নাম জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট হাতে গত বছর বেশ ধারাবাহিক ছিলেন রুট। ১৫ টেস্টে ছয় শতকে ১,৭০৮ রান করেছেন। যে রানের সুবাদে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও উইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১,৭০০ বা ততোধিক রানের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ অধিনায়ক।

বল হাতেও আলো কেড়েছেন রুট। প্রয়োজনে বল হাতে নিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন ইংল্যান্ডকে। তুলেছেন ১৪ উইকেট। যেখানে আহমেদাবাদ টেস্টে নেয়া ৫ উইকেটও রয়েছে।

রুটের নেতৃত্বে গল টেস্টে জয় পায় ইংলিশরা। ভারতের মাঠেও দাপট দেখায় তার দল। ২১৮ রানের ইনিংস খেলেন ভারতের বিরুদ্ধ কন্ডিশনে।

‘বর্ষসেরা হয়ে খুব আনন্দিত। আমার সাথে অনেক বড় বড় নাম ছিল, যা আমাকে গৌরবান্বিত করে। এই পুরস্কার আমার কাছে বিশাল। আইসিসিকে ধন্যবাদ।’

Reneta

‘শততম টেস্টে ভারতের বিপক্ষে ২১৮ রানের ইনিংস আমার দীর্ঘদিন মনে থাকবে। এটা সত্যিই জীবনে একবার আসে।’

২০১১ সালে ইংলিশদের হয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন অ্যালিস্টার কুক। তারপর রুটের হাত ধরে এলো খেতাব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি বর্ষসেরাইংল্যান্ডউইলিয়ামসনরুটলাবুশেনস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার আশায় কমছে তেলের দাম

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT