চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসল্যান্ড ম্যাচে ক্রোয়েশিয়া দলে ১০ পরিবর্তন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুঃস্বপ্ন দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে আর্জেন্টিনার। আইসল্যান্ডের সঙ্গে ড্র’র পর ক্রোয়েশিয়ার কাছে হেরে খাদের কিনারায় চলে গেছে মেসি বাহিনী। তারপরও আইসল্যান্ডকে হারিয়ে আর্জেন্টাইনদের লাইফলাইনে কিছুটা প্রাণ ফিরিয়েছে নাইজেরিয়া।

কিন্তু তারপরও শঙ্কায় আর্জেন্টিনা। কারণ সুপার ঈগলদের হারালেও শেষ ষোলো নিশ্চিত নয় তাদের। তাকিয়ে থাকতে হবে ক্রোয়শিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে। ওই ম্যাচে আইসল্যান্ড জিতে গেলে কপাল পুড়বে আর্জেন্টিনার।

এই হিসেব-নিকেশের সঙ্গে আর্জেন্টিনার রক্তচাপ বাড়াচ্ছে আরেক খবর। আইসল্যান্ড ম্যাচে ১০টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে ক্রোয়েটরা। এমনটা ঘটলে অনেক বড় সুবিধা পেয়ে যাবে আইসল্যান্ড।

আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় দলের তারকা খেলোয়াড়দের বিশ্রামের ইঙ্গিত দিয়েছেন কোচ জ্লাতকো দালিচ। এই বিশ্রাম নীতিতে দলে শেষ পর্যন্ত ১০টি পরিবর্তনে ঠেকতে পারে বলেও তার ইঙ্গিত।

ক্রোয়েট কোচ জানিয়েছেন, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা একাদশের কেবল একজনই খেলতে পারেন আইসল্যান্ডের বিপক্ষে। তিনি ইভান পেরিসিচ।

পরপর দুই হলুদ কার্ডের কারণে আইসল্যান্ড ম্যাচে এমনিতেই নেই মার্সেলো ব্রোজোভিচ। ক্রোয়েটদের আরও চারজন খেলোয়াড়ের একটি করে হলুদ কার্ড রয়েছে। তাই ঝুঁকি এড়াতে আইসল্যান্ড ম্যাচ খেলবেন না ইভান রাকিটিচ, মারিও মানজুরিকচ, অ্যান্তি রেবিচ এবং সিমি ভার্জিকো।

Reneta

এদের বাইরে লুকা মডরিচ, ড্যানিজেল সুবাসিক্স, ডিজান লভরেন, ডোমাগোজ ভিদা এবং ইভান স্ট্রিনিক বেঞ্চে থাকবেন বলেও ইঙ্গিত কোচ দালিচের।

রক্তচাপ শুধু আর্জেন্টিনার না, নাইজেরিয়ার জন্যও সমান। তাই অন্যকে সুবিধে করে দিতে ক্রোয়েশিয়া যেন খেলোয়াড়দের বিশ্রাম না দেয় সেই আহ্বান জানিয়েছেন নাইজেরিয়াল তারকা জন ওবি মিকেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT