চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসল্যান্ডের রক্ষণে জমে হিম আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রক্ষণে ভিড় বাড়াও। সুযোগ বুঝে আক্রমণে যাও। আর্জেন্টিনার বিপক্ষে এই নীতি গ্রহণ করে ১-১ সমতায় পয়েন্ট বাগিয়ে নিয়েছে আইসল্যান্ড। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি পেনাল্টি মিস করায় পূর্ণ পয়েন্ট হারানোর খেসারত দিতে হয়েছে তার দলকে।

প্রথমার্ধে আর্জেন্টিনা ৮০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেও ১-১ সমতায় থাকে। আগুয়েরো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয়ার ৪ মিনিট বাদে সমতায় ফেরে তিন লাখ ৩৫ হাজার মানুষের দেশ আইসল্যান্ড।

মেসি এদিন সেন্টার মিডফিল্ডে খেলায় অধিকাংশ সময় আর্জেন্টিনা মাঝখান দিয়ে আক্রমণে গেছে। উইং দিয়ে ভালো আক্রমণ গড়তে না পারায় প্রতিপক্ষের রক্ষণে ভাঙন ধরানো সম্ভব হয়নি। মাঝমাঠের উপরে প্রচুর পাস খেলেছে সাম্পাওলির দল। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্সকে ফাঁদে ফেলতে যে তৎপরতার দরকার সেটি ছিল না।

৫ মিনিটের সময় প্রথম সুযোগ সৃষ্টি করে আর্জেন্টিনা। বক্সের বাঁদিকে মেসি ফ্রি-কিক নেন। সেটি ডিবক্সে তুলে দিলে কেউ বলে যেতে পারেননি। ওটামেন্ডি ছিলেন সবচেয়ে কাছে।

৮ মিনিটে মেসির আরেকটি ফ্রি-কিক থেকে গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা। এবার শট নেন বক্সের ডানদিক থেকে। তাগলিয়াফিকো মাটিতে পড়ে যাওয়ার সময় বলে মাথা দেন। চলে যায় পোস্টের পাশ দিয়ে।

৯ মিনিটের সময় আইসল্যান্ড প্রথম সুযোগ পায়। বিরকির বজারসন দারুণ পজিশনে ছিলেন। কিন্তু টার্গেট ঠিক রাখতে ব্যর্থ হন।

১৯তম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মার্কোস রোহো ভিড়ের ভেতর আগুয়েরোকে বল দেন। প্রথম টাচের পর দেরি না করে শরীর ঘুরিয়ে জোরালো শট নেন আগুয়েরো। উপরের কোনা দিয়ে বল জড়িয়ে যয়ে জালে। বিশ্বকাপে এটি তার প্রথম গোল।

২৩তম মিনিটে আইসল্যান্ডকে সমতায় ফেরান আলফ্রেড ফিনবোগাসন । ভিড়ের ভেতর গেলফি সিগুর্ডসন গোলমুখে শট নিলে আর্জেন্টিনা গোলরক্ষক উইলফ্রেডো কাবাল্লেরো সেটি ফিরিয়ে দেন। ফিরতি বল এসে পড়ে ফিনবোগাসনের সামনে। দারুণ একটি পুশে বল ঠেলে দেন জালে।

২০১৬ ইউরো কোয়ার্টার ফাইনাল খেলা দল আইসল্যান্ড দ্বিতীয়ার্ধের শুরু থেকেও সেই রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে। আর্জেন্টিনা পাসিং ফুটবলে নজর দেয়। ৬২তম মিনিটে বক্সে মেসিকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টিতে মেসির যে দুর্বলতা রয়েছে, এদিন সেটি আরেকবার প্রমাণিত হয়। বাঁদিকে শট নিলে ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক।

ডি মারিয়াকে উঠিয়ে শেষদিকে পাভনকে নামান আর্জেন্টিনা বস সাম্পাওলি। এরপর আক্রমণভাগে শক্তি বাড়াতে মেজাকে তুলে হিগুয়েনকেও নামিয়ে দেন। দুটি পরিবর্তন নিয়েও গোল বের করতে পারেনি দলটি।

৮১তম মিনিটে মেসির দারুণ একটি দূরপাল্লার শট বার ঘেঁষে বেরিয়ে যায়। অতিরিক্ত সময়েও তার আরেকটি বিদ্যুতগতির শট পাশ দিয়ে বেরিয়ে যায়। ধীরে ধীরে বেরিয়ে যায় ম্যাচও!

ট্যাগ: আর্জেন্টিনা-আইসল্যান্ডবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে ব্যবসা করছেন সালমান, তবে সন্তুষ্ট নন দর্শক

পরবর্তী

ট্রাম্পকে ‘বোকা’ বললো চীনা গণমাধ্যম

পরবর্তী

ট্রাম্পকে ‘বোকা’ বললো চীনা গণমাধ্যম

‘স্মরণীয়’ দিনটি এখন ভুলতেই চাইবেন মেসি

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT