চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইভীকে নৌকা মার্কা শাড়ি উপহার দিলেন শামীম ওসমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে যোগ্য নৌকার প্রার্থী বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সঙ্গত কারণে আইভীর জন্য সরাসরি নির্বাচনী প্রচারণায় নামতে না পারলেও নৌকা মার্কা শাড়ি উপহার দিয়ে আইভীকে সমর্থন জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন: আমি মনে করি আইভী নৌকার যোগ্য প্রার্থী। তার বিজয় সুনিশ্চিত। তার যোগ্যতা নিয়ে আমাদের কখনও দ্বিমত ছিল না।

সংসদ সদস্যের জায়গা থেকে আইভীর পক্ষে সরাসরি মাঠে নামার সুযোগ নেই শামীম ওসমানের। তাই সংবাদ সম্মেলনে আইভির জন্য বিশেষ উপহারের কথা জানান তিনি।

তিনি বলেন: যেহেতু আমি, আমার ছোট বোন আইভীর সাথে উপস্থিত থাকতে পারছি না, তাই  আইভির জন্য নৌকা মার্কা শাড়ি বানিয়েছি। শাড়ি দুটো পরে আইভী যখন বিভিন্ন এলাকায় যাবে, তখন সে বুঝবে যে আমার ভাই আমার সাথে না থাকলেও আমার ভাইয়ের দোয়া আমার সাথে আছে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সে এটা ফিল করবে এবং আওয়ামী পরিবারে যা বিভেদ ছিল, যা দ্বন্দ্ব ছিল আজকে যারা আমাদের চ্যালেঞ্জ দিয়েছেন, তাদের চ্যালেঞ্জের কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে। কারণ নৌকাকে আঘাত করে কথা বলেছে, নৌকা ডুবিয়ে দেবে। নৌকা যখন ডোবানোর কথা বলে, আওয়ামী লীগের কর্মীর পায়ের রক্ত তখন মাথায় ওঠে।’

Reneta

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘পত্রিকাতে দেখেছি, দুদিন আগে শহরের চাষাঢ়া শহীদ মিনারে ও গতকাল অপর এক স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন-আইভীর নৌকা ডুবে যাবে, আবার কখনও বলেছেন আইভী ভাঙা নৌকাতে উঠেছেন।

এটা খুব দুঃখজনক। তারা হয়তো ভুলে গেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। বিএনপির নেতারা হয়তো এও ভুলে গেছেন আইভী যে নৌকার মাঝি সে নৌকার একটি বৈঠা আমার হাতেও আছে। সুতরাং সে নৌকা ডুববে না। শনিবার থেকে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইবে।

এসময় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ওইসভায় সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন না, তবে শামীম ওসমানের উপহার দেয়া শাড়ি তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের হাত থেকে গ্রহণ করেছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT