চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোনের সোর্স কোড ফাঁস, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১:১১ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
আইফোনের সোর্স কোড

আইফোন, আইপ্যাডসহ বিভিন্ন আইওএস ডিভাইসে ব্যবহৃত আইবুট ফার্মওয়্যারের গোপনীয় সোর্স কোড ইন্টারনেটে ফাঁস হয়েছে। গিটহাবে একটি পাবলিক রেপোজিটরিতে গতকাল এ সোর্সকোডটি ফাঁস হয়।

আইবুটের এ সোর্সকোডের কপিরাইট শুধুমাত্র অ্যাপলেরই। এরই মধ্যে ডিএমসিএ আইনের অধীনে গিটহাব থেকে সোর্সকোডটি সরিয়ে নিয়েছে অ্যাপল।

মূলত বেশ কয়েকমাস ধরেই সোশ্যাল নিউজ ওয়েবসাইট রেডিটে সোর্সকোডটি প্রকাশিত অবস্থায় থাকলেও কয়েকদিন আগে এটি গিটহাবে প্রকাশ করা হয়। এরপরই আলোচনায় চলে আসে এটি। টুইটারেও গিটহাবের লিংকটি শেয়ার করা হয় কয়েক হাজারবার।

আইবুট হলো আইওএস ডিভাইসের সেকেন্ড স্টেজ বুটলোডার। কোনো কারণে নষ্ট হয়ে যাওয়া আইওএস ডিভাইস সারানোর ক্ষেত্রে রিকভারি মোড চালু করার জন্য আইবুট ব্যবহার করা হয়। ডিভাইসে বুটলোডারটি এনক্রিপ্টেড অবস্থায় থাকে।

এটি ব্যবহার করে আইফোন বা আইপ্যাড জেইলব্রেক করা সম্ভব যার মাধ্যমে ডিভাইসে আনঅফিসিয়াল অ্যাপ বা অন্য কোনো কাস্টমাইজেশন করা যায়। নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, সাইবার অপরাধীরা আইফোনের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার কাজে এ সোর্সকোড ব্যবহার করতে পারে।

তবে এর মাধ্যমে আইওএস ডিভাইস নিরাপত্তা ঝুঁকিতে পড়বে না বলে দাবি অ্যাপলের। এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, ফাঁস হয়ে যাওয়া সোর্সকোডটি আইওএস ৯ অপারেটিং সিস্টেমের যা তিন বছরের পুরনো। এরই মধ্যে বেশিরভাগ ডিভাইসেই আইওএস ১১ এসেছে। অল্প কিছু ডিভাইস আইওএস ৯ ওএস নিয়েই চলছে।

Reneta

‘আমাদের পণ্যের নিরাপত্তা শুধুমাত্র সোর্সকোডের গোপনীয়তার উপর নির্ভর করে না। প্রতিটি পণ্যেই কয়েক স্তরের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে।’, বিবৃতিতে জানিয়েছে অ্যাপল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT