তথ্যপ্রযুক্তি

আইপ্যাড থেকেও বাদ পড়ছে হোম বাটন

আইপ্যাড

আইফোনের পর এবার সম্ভবত আইপ্যাড থেকেও বাদ পড়তে যাচ্ছে হোম বাটন। নিরাপত্তার জন্য ফেস আইডি ব্যবহার করার কারণে হোম বাটন বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইপ্যাডে থাকতে পারে ১০.৫ ইঞ্চি ডিসপ্লে। আগামী বছরের শেষের দিকে ডিভাইসটি বাজারে আনা হতে পারে। আগের মডেলগুলোর মতো এবারও ব্যবহার করা হতে পারে এলসিডি। যদিও এর আগে শোনা গিয়েছিল নতুন আইপ্যাডে থাকবে ওএলইডি ডিসপ্লে।

তবে নতুন আইপ্যাডের অন্যান্য তথ্য সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। এতে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি থাকবে কিনা, তাও এখনও জানা যায়নি।

আইপ্যাডের পরবর্তী এই সংস্করণ বাজারে আসতে এখনও প্রায় বছরখানেক বাকি আছে। এই সময়ের মধ্যে ফিচারে ঘটে যেতে পারে অনেক পরিবর্তন।

বিষয়:আইপ্যাড ফেস আইডি হোম বাটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…