চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আইপিডিসি উদ্যোক্তা সামিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
অর্থনীতি
A A

আগামী ৭ ও ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আইপিডিসি উদ্যোক্তা সামিট ২০১৮। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোক্তা কার্যক্রম “চাকরি খুঁজব না, চাকরি দেব” যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে।

সামিটে ১১টি সেশন, ৪টি কর্মশালায় প্রায় ৪৫ জন উদ্যোক্তা, শিক্ষানুরাগী, বিনিয়োগকারীগণ তাদের অভিজ্ঞতা ও নির্দেশনা বিনিময় করবেন।

৭ ডিসেম্বর সকাল ১০টায় সামিটের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম, আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।

বুধবার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ও কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব) ইশফাক ইলাহী চৌধুরী এসব তথ্য জানান।

এসময় জানানো হয়, তরুণ ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রাজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তার পথচলার চ্যালেঞ্জ উত্তরণ এবং দেশে উদ্যোক্তা বান্ধব একটি পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে “উদ্যোগে অগ্রগামী, উচ্ছ্বাসে একত্রে” স্লোগানে এই সামিটের আয়োজন করা হয়েছে। সেশন ও কর্মশালা ছাড়াও নির্বাচিত উদ্যোক্তারা বিনিয়োগকারীদের সামনে তাদের প্রস্তাব তুলে ধরারও সুযোগ পাবেন। এছাড়া ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে উদ্যোক্তাদের পণ্য ও সেবা তুলে ধরার সুযোগ। আয়োজন সবার জন্য উন্মুক্ত। তবে আগ্রহীদের নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই ওয়েবসাইট https://www.uddoktasummit.com থেকে আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ম্যাচ হাতে রেখেই সেরা আটে আবাহনী

পরবর্তী

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বিএনপিসহ ১১ দল

পরবর্তী

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বিএনপিসহ ১১ দল

ভিকারুননিসার অভিযুক্ত ১ শিক্ষিকা গ্রেপ্তার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT