চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল নিয়ে ৮৫০ কোটির মামলা জিতল বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০০৯ সালের আইপিএল নিয়ে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে লম্বা সময় ধরে মামলা চলছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। দীর্ঘ সময় গড়িয়ে জয় হয়েছে বোর্ডটির, পুরষ্কার হিসেবে তারা পাচ্ছে ৮৫০ কোটি রুপি!

উচ্চ আদালতের সাবেক বিচারপতি সুজাতা মনোহর, মুকুনথাকম শর্মা ও এসএস নিজ্জারের সমন্বয়ে গঠিত প্যানেলের সামনে হাজিরা দিতে হয়েছে সাবেক বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠি ও আইপিএলের সাবেক পরিচালন কর্মকর্তা সুন্দর রামনকে। বিসিসিআই ও আইসিসির সাবেক প্রধান শশাঙ্ক মনোহরকেও হাজির হতে বলা হয়েছিল। তিনি হাজির না হওয়ায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

২০০৯ সালে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপকে সম্প্রচারকারী প্রতিষ্ঠান সনির দেয়া মিডিয়া সত্ত্বের খরচ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। ২০১০ সালের ২০ এপ্রিল ৮ ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের উপর মহলকে অবহিত না করে এই চুক্তি করেছিলেন তখনকার আইপিএল গভর্নিং বডির প্রধান লোলিত মোদি। সেই চুক্তির মূল্য ছিল ৪২৫ কোটি রুপি।

বিসিসিআইয়ের তখনকার সাধারণ সম্পাদক এন শ্রীনিবাসন ও প্রধান নির্বাহী বিষয়টি প্রকাশ্যে আসার পর বোর্ডের আইন বিষয়ক উপদেষ্টা সুন্দর রমনকে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।

১০ বছর ধরে মামলা চলার পর জয় হয়েছে বিসিসিআইয়ের। সাত বছরের সুদসহ ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের কাছে ৮৫০ কোটি রুপি পাওনা হয়েছে বোর্ডটির।

বর্তমানে অবশ্য ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের কোনো অস্তিত্ব নেই, এর মালিকানা এখন ফরাসী স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্ম ল্যাগারডের হাতে। ল্যাগারডেরে আবার স্পোর্টস উইংয়ের সত্ত্ব বিক্রি করেছে মিয়ামি ভিত্তিক ইকুইটি ফার্ম এইআইজি ক্যাপিটালের কাছে। ব্রিটিশ পত্রিকা মিররের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও কোনো জবাব দেয়নি এইআইজি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলবিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT