চট্টগ্রাম থেকে: প্রাথমিক তালিকা থেকে নাম সরিয়ে নিলেও ফ্র্যাঞ্চাইজির অনুরোধেই আইপিএল নিলামে প্রথমবার জায়গা পেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্ত তার ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউ। বাংলাদেশের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোটেও হতাশ নন তাতে। টাইগার তারকা জানালেন, দেশের হয়ে খেলাটাই তার কাছে সবচেয়ে গৌরবের।
‘আমি প্রথমে চাইনি (তালিকায় নাম দিতে), হয়তবা নিবেই না শুধু শুধু নাম দিয়ে লাভ নেই। তারাই যখন রিকোয়েস্ট পাঠিয়েছে তখন ভেবেছি সুযোগ থাকতেই পারে। হয়নি, এটা আসলে আমার হাতে নেই। এটা হলে হবে, না হলে নাই। দেশের হয়ে খেলার চেয়ে গর্বের কিছু হতে পারে না। আমি কখনোই এটা নিয়ে মাথা ঘামাইনি।’







