চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল নিলামে ১১২২ ক্রিকেটার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিটি সংস্করণই আগেরটার চেয়ে বড় হয়ে উঠছে। চলতি মাসের ২৭ ও ২৮ জানুয়ারি হবে এবারের আইপিএল নিলাম। শুক্রবার শেষ হয়েছে ক্রিকেটারদের রেজিস্ট্রেশন পর্ব। এবার ১১২২ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। যা আগের সব আসরের চেয়ে বেশি।

নিলামে উঠতে যাওয়াদের মধ্যে ২৮১ জন বিভিন্ন দেশের জাতীয় দলে খেলা ক্রিকেটার। ৮৩৮ জন আনক্যাপড। আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ অধিনায়ক পৃথ্বী সাউ, বরোদা অধিনায়ক দীপক হুডা, ক্রুনাল পাণ্ডিয়া, বাসিল থাম্পিরা।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিং, গৌতম গম্ভীর, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, মুরালি বিজয়, হরভজন সিংয়ের ভাগ্য নির্ধারণ হবে নিলামে। একই ভাগ্যের অপেক্ষায় থাকছেন ৭৭৮ জন ভারতীয় ক্রিকেটার। এছাড়া তিনজন ক্রিকেটার আছেন আইসিসির সহযোগী দেশের।

Banglabid

বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য ক্রিস গেইল, বেন স্টোকসরা রয়েছেন। নতুনদের মধ্যে জো রুট। ইংলিশ অধিনায়ক এবারই প্রথম আইপিএল খেলবেন। এছাড়াও মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, মিচেল জনসন, ডোয়াইন ব্রাভোরা উঠবেন নিলামে। সাউথ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে ডু’প্লেসিস, আমলা, ডেভিড মিলার, কাগিসো রাবাদারা।

নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি থাকছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, ৫৮ জন। এরপরই সাউথ আফ্রিকা, ৫৭ জন। সমান ৩৯ জন করে ক্রিকেটার থাকছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে। ৩০ জনের বহর নিয়ে পরের স্থানটা নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের ২৬ জন, বাংলাদেশের ৮ জন থাকলেও আফগানিস্তান থেকে নিলামে উঠবেন ১৩ জন ক্রিকেটার। জিম্বাবুয়ে থেকে থাকছেন ৭ ক্রিকেটার। এছাড়া আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২ জন করে এবং স্কটল্যান্ড থেকে একজন ক্রিকেটার এবার নিলামে উঠবেন।

আইপিএলের একাদশতম আসরের নিলামে নাম ওঠাতে আগ্রহী বাংলাদেশের আট ক্রিকেটার। ইতিমধ্যে তাদের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বিসিবি। আইপিএলে নিয়মিত হওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আগ্রহীর তালিকায় থাকা বাকি ছয় জন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও আবুল হাসান রাজু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের কূট-কৌশলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সন্দেহ

পরবর্তী

প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করেছেন: মওদুদ

পরবর্তী
বিএনপি

প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করেছেন: মওদুদ

জনগণ নাকি প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারি, কে কাকে স্যার বলবে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT