চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল জিতে ফিরছেন সালমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে মেয়েদের আইপিএল জিতে নিয়েছে টাইগ্রেস তারকা সালমা খাতুনদের দল ট্রেইলব্লেজার্স। ফাইনালে দারুণ বোলিং করে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সালমা।

শারজাহতে সোমবার উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ তথা, মেয়েদের আইপিএলের ফাইনাল মঞ্চে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১১৮ রান তোলে ট্রেইলব্লেজার্স। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১০২ রানে আটকে যায় সুপারনোভাস।

সালমা খাতুন ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। বল হাতে পেয়ে সেটি পুষিয়ে দিয়েছেন ভালোমতোই। দলের খুব প্রয়োজনের মুহূর্তে অফস্পিনে যেমন উইকেট তুলেছেন টপাটপ, সঙ্গে প্রতিপক্ষের রানের চাকায় লাগাম টেনে হাঁসফাঁস করিয়ে ছেড়েছেন।

নিজের স্পেলের প্রথম দুই ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নেন সালমা। পরের দুই ওভারে দেন ৮ রান, নেন ২ উইকেট। ৪ ওভার ১৮ রানে ৩ উইকেট ঝুলিতে বাংলাদেশ তারকার।

লড়ার পুঁজি আনার পথে ট্রেইলব্লেজার্সের তিনজন কেবল দুঅঙ্ক ছুঁতে পেরেছেন। ডোট্টিন ২০, রিচার (১০) বলার মতো না হলেও কাজের কাজটা করে দিয়েছেন অধিনায়ক স্মৃতি মান্দানা। তুলে নিয়েছেন ফিফটি।

Reneta

মান্দানা ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন। ৫ চার ও ৩ ছক্কায় সাজানো।

সুপারদের রাধা যাদব ৪ ওভারে মাত্র ১৬ রানে ৫ উইকেট তুলে নেন।

জবাব দিতে নেমে সুপারনোভাসের চার ব্যাটার দুঅঙ্ক ছুঁলেও কাজের কাজটা করতে পারেননি কেউই। রদ্রিগেজ ১৩, ভাটিয়া ১৪, অধিনায়ক হারমানপ্রিত কৌর ৩০ ও সিরিবর্ধনে ১৯ রানের ইনিংস দিলেও প্রয়োজনীয় রানের গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি।

সালমার ৩ উইকেটের পাশাপাশি দ্বীপ্তি ২টি ও সোফি ১টি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারাভেলোসিটিমেয়েদের আইপিএল-২০২০লিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT