চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে দল পেলেন না ৬ বাংলাদেশির কেউই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের নিয়মিত মুখ অলরাউন্ডার সাকিব আল হাসান। গত মৌসুমে প্রথমবারের মত খেলতে যেয়ে বাজিমাত করা মোস্তাফিজুর রহমান এবারও থাকছেন। তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা জেগেছিল আরো ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তবে সোমবার বেঙ্গালুরুতে হওয়া ২০১৭ আইপিএলের নিলামে সেই ছয়জনের কেউই দল পাননি।

নতুন মৌসুমের নিলামের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিলেন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সাড়ে তিনশ জন খেলোয়াড়। তাদের মধ্যে থাকা ছয় বাংলাদেশি- উদ্বোধনী তামিম ইকবাল ও এনামুল হক বিজয়, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ, ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার তাসকিন আহমেদ। যাদের প্রত্যেকেরই নিলামের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি করে। শেষপর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় অবিক্রীতই থাকতে হয়েছে তাদের।

নিলামের প্রথম পর্বে বিজয়ের নাম আসে উইকেটরক্ষক ক্যাটাগরিতে। তার প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। দ্বিতীয় পর্বে মাহমুদউল্লাহ-মিরাজ-সাব্বিরের ক্ষেত্রেও একই দৃশ্যের অবতারণা হয়। তালিকায় থাকা বাকি দুই বাংলাদেশি তামিম ও তাসকিনকে নিলামের জন্য ডাকাই হয়নি।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত মুখ সাকিবকে আগে থেকেই ধরে রেখেছে দলটি। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতে ভূমিকা রাখা মোস্তাফিজকেও ধরে রেখেছে পুরনো দল।

ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ ছিল না। সঙ্গে টাইগার তারকাদের দল না পাওয়ার অন্যতম আরেকটি কারণ হতে পারে আইপিএল চলাকালীন বাংলাদেশের ব্যস্ততম আন্তর্জাতিক সূচি।

বাংলাদেশ দল ফেব্রুয়ারির ২৭ বা ২৮ তারিখে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে। ৭ মার্চ প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় টেস্ট ১৫ মার্চ থেকে। পরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সব শেষে ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুদল। সফরের শেষ ম্যাচটি ৬ এপ্রিল। টাইগারদের পরের আন্তর্জাতিক সিরিজটি শুরু হওয়ার কথা ১২ মে। ত্রিদেশীয় সেই সিরিজে মাশরাফিদের অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

Reneta

আর আইপিএলের ২০১৭ আসর মাঠে গড়াবে ৫ এপ্রিল। ২১ মে’র ফাইনাল দিয়ে পর্দা নামবে। বাংলাদেশি ক্রিকেটারদের টুর্নামেন্টের শুরুর কিছু ম্যাচ ও শেষ ধাপের বড় একটি অংশে স্কোয়াডে পেত না ফ্র্যাঞ্জাইগুলো। মিরাজ-মাহমুদউল্লাহদের প্রতি আগ্রহ না দেখানোর কারণ হতে পারে এটি। তবে যে দুজন প্রতিনিধিত্ব করবেন, সেই সাকিব-মোস্তাফিজকেও কেকেআর এবং হায়দরাবাদ লম্বা সময় ধরে স্কোয়াডে পাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭সাকিব-মোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন

পরবর্তী

টেস্ট দল ঘোষণা নিয়ে বিসিবির ‘নাটক’

পরবর্তী

টেস্ট দল ঘোষণা নিয়ে বিসিবির ‘নাটক’

প্রাণিদের সঙ্গে নির্মম আচরণ বন্ধে মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT