চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে খেলা ক্রিকেটারদের চাপে ফেলার সুযোগ তরুণদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১এ হারার পরও টেস্টকে গুরুত্ব না দিয়ে আইপিএলে গেছেন সাউথ আফ্রিকা দলের একটা বড় অংশ। অনেকটা বাধ্য হয়েই তরুণ দল নিয়ে নামতে হচ্ছে ডিন এলগারকে। অবশ্য নতুনদের জন্য সুযোগও দেখছেন প্রোটিয়া অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট নাকি আইপিএল, এমন প্রশ্নে সাত প্রোটিয়া বেছে নিয়েছেন আইপিএলকে। টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাই চারজনের অভিষেক হতে পারে স্বাগতিকদের।

সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সমঝোতা স্মারক অনুযায়ী, বোর্ড ক্রিকেটারদের চাকরির শর্তাদি নিয়ন্ত্রণ করে। বোর্ড সাত সপ্তাহের জন্য ক্রিকেটারদের আইপিএলে খেলতে ছেড়ে দিয়েছে। যদিও অন্য কোনো লিগকে এ সুবিধা দেয়া হয় না। সিএসএ, বিসিসিআইয়ের সাথে সম্পর্কের গুরুত্ব এবং খেলোয়াড়দের মোটা অঙ্কের পারিশ্রমিকের কারণে আইপিএলে খেলার অনুমতি দেয়া হয়েছে।

‘আমি কী বলতে পারি, কী বলতে পারি না, সে বিষয়টি বেশ সীমাবদ্ধ। তবে ক্রিকেটাররা ভিন্ন পরিস্থিতির মধ্যে পড়েছিল। আমি নিশ্চিত যে ক্রিকেটাররা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতো না, যদি এটা তাদের জন্য অনেক কষ্টের না হতো। তাদের সাথে কথা বলেছি। তারা টেস্ট খেলার ব্যাপারে কোথায় দাঁড়িয়ে আছে তা জানি। বেশ কয়েকজনের আগে কখনও আইপিএলে খেলার অভিজ্ঞতা ছিল না। তারা প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগটি নষ্ট করতে চাননি।’

বাংলাদেশের বিপক্ষে চার অভিষেক ঘটিয়ে নামতে হতে পারে প্রোটিয়াদের। রায়ান রিকেলটন, খায়া জোন্ডো, লিজাদ উইলিয়ামস এবং ড্যারিন ডুপাভিলনের সামনে সুযোগ নিজেকে মেলে ধরার। তরুণদের নিয়ে বেশ আশাবাদীও প্রোটিয়া অধিনায়ক।

‘তরুণ ক্রিকেটারদের নিয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। আইপিএলে অংশ নেয়া ক্রিকেটাররা না থাকায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, তবে ছেলেদের প্রোটিয়াদের হয়ে দাঁড়ানোর এবং আইপিএলে অংশ নেয়া ক্রিকেটারদের চাপে রাখার দুর্দান্ত সুযোগ এটি। আমি আত্মবিশ্বাসী তরুণরা এটি করতে পারবে।’

Reneta

ওয়ানডেতে হারের কষ্টের কথাও জানিয়েছেন এলগার, ‘ওয়ানডেতে যা ঘটেছে তা অনেক ক্রিকেটারকে ব্যথিত করেছে। আমি ওয়ানডে দলে ছিলাম না, কিন্তু সিরিজ হারে বেশ আঘাত পেয়েছি। এই হার আমাদের দহন করছে। আমাদের ক্ষুধা ঠিক সেখানেই থাকবে। এই বাংলাদেশ পুরনো দল নয়। তারা পশ্চিমা কোচিং স্টাফসহ নতুন দল, যারা সাউথ আফ্রিকায় ক্রিকেট খেলার বিষয়ে তাদের মানসিকতার পরিবর্তন করেছে।’

আসছে ৩১ মার্চ ডারবানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে মুমিনুল হকের বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলগারবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT