চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে খরচ কমাতে ভিন্ন পথে ফ্র্যাঞ্চাইজিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

যেকরেই হোক ২০২০ সালে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন ঘোষণা ফ্র্যাঞ্চাইজি মালিক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের জন্য সুসংবাদ। আয়োজনের পাশাপাশি আছে বাড়তি কিছু খরচও, সেসব খরচ কীভাবে কমানো যায় এখন তা নিয়েই চিন্তা বোর্ডের।

মূলত ভেন্যু ক্যাপাসিটি অনুযায়ী সাতটি হোম ম্যাচ থেকে টিকিট বিক্রি করে ১৫-২০ কোটি রুপি আয় হয় একেকটি ফ্র্যাঞ্চাইজির। করোনাভাইরাসের কারণে যে আয় থেকে এবার বঞ্চিত হবে দলগুলি। কারণ খেলা দর্শকশূন্য মাঠে আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের।

পৃষ্ঠপোষকদের থেকে একেকটি ফ্র্যাঞ্চাইজির আয় ৩০-৪০ কোটি রুপি। সেই আয় থেকে অবশ্য দলগুলোকে বঞ্চিত করা হবে না। সম্প্রচারসূত্র থেকে নিশ্চিত ২২০ কোটি রুপি ও বার্ষিক ১৩০-১৪০ কোটি রুপি আয় তো আছেই সঙ্গে!

এর বাইরে খেলোয়াড়দের বেতন, ভ্রমণ ও হোটেল ভাড়া বহনের দায়িত্ব ফ্র্যাঞ্জাইজি মালিকদের। আছে বিপণন খরচও। সব মিলিয়ে বেশ ভালো পরিমাণ অর্থই খরচ হয় দলের মালিকদের।

এবার যেহেতু টিকিট বিক্রির আয় নেই, দর্শক মাঠে আসার ব্যাপারও নেই, তাই বিপণন খরচ করতে আগ্রহী নয় ফ্র্যাঞ্জাইজিগুলো, ‘আমাদের প্রচার ও বিপণনের পেছনে বছরে ৮-১০ কোটি রুপি খরচ হয়। যেহেতু আমরা খেলোয়াড়দের বেতন, হোটেল ভাড়া ও ভ্রমণ খরচ কমাতে পারছি না, তাই বিপণন খরচগুলো আমাদের কমাতে হবে।’

‘এটা সম্ভব, যদি আমরা একটু ধীরে ধীরে এগোই। আর কোনো প্রচার-প্রচারণা না করি। টিকিট বিক্রির আয় যেহেতু একদম শূন্য, আমরা নিশ্চিত নই পৃষ্ঠপোষকরা তাদের কথা রক্ষা করবে কিনা।’ এমন বলেছেন একজন ফ্র্যাঞ্জাইজি কর্মকর্তা।

Reneta

‘এভাবে চলতে থাকলে হয়তো আমাদের অপারেশনে সরাসরি প্রভাব পড়বে না, কিন্তু আইপিএলের সময় আমাদের অনেক মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। সুতরাং যদি আয় পড়েই যায়, তাহলে আমাদের এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। সেবার দিকেও খরচ কমাতে হবে। কিছু ক্ষেত্রে আয় তো কমবেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০বিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT