চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের মাঝপথেই ফিরে এলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে আইপিএলকে গুডবাই জানিয়ে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। ভারতের জয়পুর থেকে কলকাতা হয়ে রোববার বিকাল ৫টায় ঢাকা পৌঁছান টাইগার অলরাউন্ডার।

আইপিএলে আগের প্রতিটি আসরেই প্রতিভার ছাপ রাখলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আসরে তেমন কিছু করে দেখাতে পারেননি সাকিব। প্রত্যাশা অনুযায়ী পাননি খেলার সুযোগ। প্রথম ম্যাচ খেলার পর আট ম্যাচ থাকতে হয় একাদশের বাইরে। ফিরে টানা দুটি ম্যাচ খেলার সুযোগ এলেও জ্বলে উঠতে পারেননি।

তিন ম্যাচ খেলে সাকিবের শিকার মাত্র দুটি উইকেট। শনিবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দরাবাদের সবশেষ ম্যাচে পেয়েছিলেন ব্যাটিং করার সুযোগ। পাঁচ নম্বরে নেমে ১০ বল খেলে করেন মাত্র ৯ রান।

পারফরম্যান্সের যে হাল তাতে এবারের আইপিএল ভুলেই যেতে চাইবেন সাকিব! হতাশার মাঝে কেবল সান্ত্বনা হতে পারে তার দল হায়দরাবাদ ভালভাবেই টিকে আছে শেষ চারে ওঠার লড়াইয়ে। ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে হায়দরাবাদ।

আইপিএল নিয়ে চিন্তা করার আর সুযোগ নেই সাকিবের। শিগগিরই তাকে ফিরতে হবে বাংলাদেশ দলের জার্সিতে। বুধবারই ডাবলিনগামী বিমানে উঠবে ১৯ সদস্যের টাইগার স্কোয়াড। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনালে উঠতে পারলে ম্যাচ বাড়বে আরও একটি। ত্রিদেশীয় সিরিজ শেষে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ মিশনে ইংল্যান্ডে যাবে টিম টাইগার্স।

আসন্ন দুটি মিশনের জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটাররা ছুটি কাটিয়ে রোববার যোগ দিয়েছেন অনুশীলনে। সাকিব ছাড়া পুরো দলই ঘাম ঝরিয়েছে ইনডোর ও মূল স্টেডিয়ামের মাঠে। ছিলেন শেষমুহূর্তে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পাওয়া ফরহাদ রেজা ও তাসকিন আহমেদও। নেটে ব্যাটসম্যানদের সহায়তা করতে বল ছুঁড়েছেন স্কোয়াডের বাইরে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার খালেদ আহমেদ।

Reneta

এভাবে মঙ্গলবার পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে বাংলাদেশ দল। সোমবারই যোগ দিতে পারেন সাকিব। এ ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে বিভিন্ন কথা শোনা যাওয়ার পর কয়েকদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ২৮ এপ্রিল সাকিবের ফিরে আসার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT