চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের ফাঁদে আন্তর্জাতিক সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন বছরের শুরুর দিকেই ভারত সফরে যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সফর চূড়ান্তভাবে অনিশ্চিয়তায় পড়েছে। এমন অবস্থা যে, প্রস্তাবিত দ্বি-পাক্ষিক সিরিজটি পিছিয়ে যেতে পারে অথবা আকারে আরও সংক্ষিপ্ত হয়ে দাঁড়াতে পারে। এমনকি সফর পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না ইএসপিএন-ক্রিকইনফো।

খবরে প্রকাশ, চূড়ান্ত সূচি নির্ধারিত না হলেও বিসিসিআইয়ের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রাথমিক আলোচনায় ঠিক ছিল যে, নিউজিল্যান্ড সফর থেকে ভারতীয় দল দেশে ফেরার পর মার্চে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে যাবে হ্যামিল্টন মাসাকাদজারা।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড লোকসভা নির্বাচনের সঙ্গে পাল্লা দিয়ে দেশের মাটিতেই আইপিএল আয়োজন করতে চাওয়ায় সমস্যা দেখা দেয়। যার ফাঁদে পড়ে গেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ।

Banglabid

বিসিসিআইর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ২৩ মার্চ থেকে শুরু হবে দ্বাদশ আইপিএল। ভারতীয় দল নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরবে ১০ ফেব্রুয়ারি। ঘরে ফিরেও খুব বেশিদিন বিশ্রাম পাবেন না কোহলিরা। এসময় অস্ট্রেলিয়া দল ভারতে যাবে দু’টি টি-টুয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে। ২৪ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত অজিদের সঙ্গে সিরিজ চলবে ভারত-অস্ট্রেলিয়ার।

অর্থাৎ, আইপিএলের আগে মাত্র ১০ দিন সময় থাকবে ভারতের হাতে। সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে আয়োজন সম্ভব নয়। তাই, হয় টেস্ট বাদ দিয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি’র সংক্ষিপ্ত সিরিজ খেলা হবে জিম্বাবুয়ের বিপক্ষে। অথবা, নতুন সফর পিছিয়ে অন্য সময়ে ভারতে যেতে পারেন মাসাকাদজারা। ফলে সম্ভাবনা রয়েছে সিরিজ পরিত্যক্ত হওয়ারও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বউ তো বউ-ই!

পরবর্তী

প্রথমবারের মতো বাণিজ্য মেলায় ‘সারা’ লাইফস্টাইল

পরবর্তী

প্রথমবারের মতো বাণিজ্য মেলায় ‘সারা’ লাইফস্টাইল

কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT