চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন না থাকায় পিছু হটেছে নির্বাচন কমিশন

সোমা ইসলামসোমা ইসলাম
৭:০০ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৬
রাজনীতি
A A

আইন না থাকার কারণে শেষ পর্যন্ত ইউপি নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়পত্র জমা দেয়ার সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন। আর পরবর্তী পর্যায়ের নির্বাচনে প্রাণহানিসহ সহিংসতা ঠেকাতে বুধবার আবারো আইন-শৃংঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে বসবে ইসি।

প্রথমবারের মত দলীয় প্রতীকে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা দেয়ার অভিযোগ ছিল  রাজনৈতিক দলগুলোর। ইউপি নির্বাচনের শুরুতেই লাগাতার এই অনিয়মের কারণে তোপের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে।

মনোনযনপত্র জমা দিতে বিভিন্ন সহিংসতার কারণে প্রথম দফা নির্বাচনে সরকারী দলের প্রায় অর্ধশতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়। সমস্যা লাঘবে একাধিক জায়গায় মনোনয়নপত্র জমা দেয়া সহ  অনলাইনে মনোনয়নপত্র জমা নেয়ার সিদ্ধান্ত নেয় ইসি।

তবে আইন না থাকার কারণে সেই সিদ্ধান্ত বাতিলের কথা জানালো নির্বাচন কমিশন। ভবিষ্যতে আইন হলে প্রার্থীরা এই সুযোগ পাবেন বলে আশা নির্বাচন কমিশনের।

নির্বাচন কমিশন সচিব মো: সিরাজুল ইসলাম বলেন, এটার ওপর কোন আইন নাই। এটা করতে হলে আইন পরিবর্তন করতে হবে। এটার জন্য বিধি পরিবর্তন করতে হবে। এটা থাকলো। আর তো দুই দফা নির্বাচন বাকি আছে। ভবিষ্যতে যদি এটি করা যায়।

সামনে এখনো ৪ দফার ইউপি নির্বাচন। এরই মধ্যে দুদফা নির্বাচনে দলীয় সহিংসতাসহ আইন শৃংঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ গেছে ৩৫ জনের।

Reneta

তিনি বলেন, এখানে প্রত্যেকেরই দায় আছে। আমি আমার দায় এড়াচ্ছিনা। যেহেতু আমি নির্বাচন পরিচালনা করি সেটার দায় আমাকে নিতে হবে। কিন্তু আমাকে; আমাকে বলতে হবে: আমার যতোটুকু করনীয় সেখানে আমার কোন ত্রুটি নাই। এখানে রাজনৈতিক দল গুলোর ভিত্তিতে মনোনয়ন হচ্ছে তাই এখানে রাজনৈতিক দল গুলোর একটা বড় ভূমিকা রয়েছে বলে আমি মনে করি।

পরবর্তী ধাপে সহিংসতা বন্ধ সহ সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর সঙ্গে আরেক দফা বৈঠকে বসবে ইসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT