চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে অবদান রাখতে হবে: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

আইনের শাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮’ উপলক্ষে শ্রক্রবার এক বাণীতে তিনি এ আহবান জানান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে শনিবার ষষ্ঠবারের মতো ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮’ পালন হতে যাচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন: সুখী-সমৃদ্ধ, শোষণ-বঞ্চনামুক্ত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল নাগরিকের মৌলিক অধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য ও সুবিচার নিশ্চিত করাই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য।

আইনের আশ্রয় লাভ এবং ন্যায়বিচার পাওয়া দেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন: আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধাপে ব্যয় বহন করা দরিদ্র জনগণের পক্ষে অনেকাংশে সম্ভব হয় না। আবার আইন সম্পর্কে সার্বিক ধারণা না থাকাও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এর পরিপ্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সংরক্ষণে সরকারি আইনগত সহায়তার ভূমিকা অপরিসীম।

মো. আবদুল হামিদ বলেন: ন্যায়বিচার নিশ্চিত করা এবং সব নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ প্রণয়ন করে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে দুঃস্থ, অসহায় ও সহায়-সম্বলহীন দরিদ্র জনগণকে বিনা খরচে সরকারি আইনগত সহায়তা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে, যা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Reneta

তিনি বলেন: সরকারের আইনি সহায়তা কার্যক্রম সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে বিপুল অবদান রাখছে।

রাষ্ট্রপতি বলেন: সরকারের এ আইনি সহায়তা কার্যক্রমের সুফল দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিচারক, আইনজীবী, এনজিও কর্মী, মানবাধিকার কর্মী, উন্নয়ন সহযোগী, জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ জরুরি।

আবদুল হামিদ উল্লেখ করেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি শোষণ-বঞ্চনামুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

জাতির পিতার সেই স্বপ্নের বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে সকলেই অবদান রাখবে বলেও তিনি প্রত্যাশা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল হামিদজাতীয় আইনগত সহায়তা দিবসরাষ্ট্রপতি
শেয়ারTweetPin3

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT