চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনের শাসনের সুবাতাস অব্যাহত রাখা জরুরি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:১৩ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন অগ্রগতির সূচকের দেশের সার্বিক অবস্থার একটি পরিস্কার উন্নতি লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধ ও মানবিক বিপর্যয়ে ভারাক্রান্ত দেশ। নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও অতীত-বর্তমানের দুর্নীতির জের টানতে হচ্ছে সবাইকে। এবছরে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, বিশ্বব্যাংক ও ব্র্যাকের আইনের শাসন বিষয়ক সূচকে পরিস্থিতির নিম্নমুখীতা উঠে এসেছে। এতো অগ্রগতির সঙ্গে কেনো এই নিম্নমুখীতা, এর জবাব খুঁজে ফেরা হচ্ছে দেশের বিভিন্ন পর্যায় থেকে। ধারণা করা হচ্ছে, আইনের শাসনের অব্যবস্থা আর অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণে এই অবস্থা। আর এই অবস্থা ম্লান করে দিচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রের অর্জনকে। দেশের সংবিধান অনুযায়ী গণতন্ত্র আছে, আইন আছে, শাসনও আছে, কিন্তু আইনের শাসন কি আছে? আইন, আইনের শাসন ও গণতন্ত্র– এই তিন শব্দ আলাদা হলেও একটি ছাড়া অন্যটি মূল্যহীন। অপরাধ করে প্রভাবশালীরা পার পেয়ে যাচ্ছে বা যায়, এরকম ধারণা থেকে দেশের জনগণের মধ্যে যেমন হতাশা তৈরি হয়, তেমনি অপরাধীদের অপরাধ প্রবণতা বেড়ে যায়। এ অবস্থায় আইনের শাসন না থাকলে জনগণ বঞ্চিত হয়, শোষিত হয়, নিপীড়িত-নির্যাতিত হয় এবং হতে হতে একদিন ফুঁসে উঠে।

তবে গত কয়েকদিনে আলোচিত কিছু ঘটনা কিছুটা স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে। উল্লেখ করার মতো সেসব ঘটনা হচ্ছে, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি’র ৩ বছরের কারাদণ্ড, অস্ত্র মহড়ার দায়ে ছাত্রলীগের দুই নেতার বহিষ্কার ও দুদক কর্তৃক বহুল আলোচিত হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম আটক। দেশের বিচার ব্যবস্থা স্বাধীন, কিন্তু অপরাধ করে বিচারিক আদালতে যাওয়ার আগেই অভিযুক্তের রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে তথ্য-প্রমাণ-প্রেক্ষাপট পরিবর্তন করে পার পেয়ে যাওয়ার চলমান সংস্কৃতির মধ্যে উপরোক্ত ঘটনাগুলি ব্যতিক্রম। অপরাধী সে যেই হোক, আইন সবার জন্য সমান ও অপরাধ করা পার পাওয়া যাবে না– দেশের জনগণের মধ্যে এই ধারণা ও দৃষ্টান্ত তৈরি করা একান্ত জরুরি।

রাতারাতি এই অবস্থার পরিবর্তন আশা করা বাস্তবসম্মত না হলেও আইনের শাসনের যে সুবাতাস বইছে তা অব্যাহত রাখা জরুরি।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুভূতি আর অনুভূতিতে আঘাত আসলে কী?

পরবর্তী

বিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠছে আজ

পরবর্তী

বিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠছে আজ

হিলারি-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT