অন্যান্য খেলা

আইনী লড়াইয়ে জিতেও কারাবন্দী জোকোভিচ

নোভাক জোকোভিচ টেনিস খেলোয়াড়, কোর্টে ব্যাখ্যা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোভাক জোকোভিচ টেনিস খেলোয়াড়, কোর্টে ব্যাখ্যা দিচ্ছেন, আন্তর্জাতিক টেনিস ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে আটক করেছে অস্ট্রেলিয়া সরকার। ভিসা জটিলতার ব্যাপারে আইনী লড়াইয়ে জয়ী হওয়ার এক ঘন্টার মধ্যেই জোকোভিচকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জোকোভিচের বাবা সার্জন জোকোভিচ।

‘ওরা নোভাককে আবারও আটক করতে চায়। এই মুহূর্তে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরটি ছড়িয়ে দেয়া ছাড়া আমাদের হাতে কোনো উপায়ও নেই।’

তবে এতো কিছুর পরেও অস্ট্রেলিয়া ছাড়তে নারাজ লড়াকু জোকোভিচ। জেলে আটক থেকে হলেও পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন তার বাবা।

‘নোভাক অস্ট্রেলিয়া ছাড়বে না। ও লড়াই চালিয়ে যাবে আর এ লড়াইয়ের জন্য যতোদিন জেলে থাকা দরকার, ও থাকবে।

বর্তমানে জোকোভিচ তার উকিল এবং বাবার সঙ্গে আছেন বলেও নিশ্চিত করেন সার্জন। জোকোভিচের উকিলরা এ ব্যাপারটি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

আগামী ১৭ জানুয়ারি কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টে অংশ নিতেই বুধবার মেলবোর্নে এসে পৌছেছিলেন জোকোভিচ। কিন্তু অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করে তাকে অভিবাসন কেন্দ্রে পাঠায়।

এই ঘটনায় অস্ট্রেলিয়ার আদালতে আপিল করেন জোকোভিচ। সোমবার সেই আদালতের রায় পক্ষে যায় জোকোভিচের। বিচারালয়ের নির্দেশমতে, অস্ট্রেলিয়ার ভিসা পেতে কোনো সমস্যা নেই সার্বিয়ান এ তারকার। এই ঘটনার ঠিক এক ঘণ্টার মধ্যেই আবারও কেন তাকে গ্রেফতার করা হল সেটিই এখন বিরাট প্রশ্ন!

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন জোকোভিচ ভিসা জটিলতা সার্জন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…