চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি লড়াইয়ে পরাজয়ে নাখোশ গ্যালাওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১০, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের রেসপেক্ট পার্টির নেতা এবং সাবেক এমপি জর্জ গ্যালাওয়ে নির্বাচনে তার পরাজয়ের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন। প্রচারণার সময় বিরোধীপক্ষের ‘মিথ্যা বক্তব্যে’ই তিনি পরাজিত বলে দাবি তার।

গত সপ্তাহের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নাজ শাহ’র কাছে ব্রার্ডফোর্ড ওয়েস্ট আসনে পরাজিত হন গ্যালাওয়ে। ২০১২ সালের উপনির্বাচনে এই আসনে জয়লাভ করা গ্যালাওয়ে এবার ১১ হাজারেরও বেশি ভোটে হেরেছেন।

গ্যালাওয়ে দাবি করেন, পোস্টাল ভোটিংয়ে বিস্তৃত অপব্যবহার নির্বাচনের ফলাফলকে একপেশে করে তুলেছিলো।

লেবার পার্টির মুখপাত্র তার এ দাবিকে দুঃখজনক এবং ভিত্তিহিন বলে উল্লেখ করেছেন। লেবার পার্টির পক্ষ থেকেও গ্যালাওয়ের বিরুদ্ধে প্রচারণার সময় মিথ্যা বক্তব্য প্রদানের মাধ্যমে নির্বাচনি আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়।

গ্যালাওয়ের মুখপাত্র জানিয়েছেন, আইনি পদক্ষেপ প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রচারণার সময় প্রার্থীদের মিথ্যা বক্তব্য প্রদান সংক্রান্ত জনপ্রতিনিধিত্ব আইন ১৯৮৩ এর ১০৬ ধারার অধীনে একটি অভিযোগ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র।

নির্বাচনের আগে কয়েকটি বিষয়ে লেবার ও রেসপেক্ট পার্টির মধ্যে প্রচারণা অনেকটাই তিক্ত হয়ে উঠেছিলো। বিশেষ করে নাজ শাহ’র পারিবারিক বিষয়ে তা চরম তিক্ত রূপ নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজকের মধ্যেই চূড়ান্ত ব্রিটেনের নতুন মন্ত্রিসভা

পরবর্তী

আরও একধাপ স্মার্ট হতে যাচ্ছে স্মার্টফোন

পরবর্তী

আরও একধাপ স্মার্ট হতে যাচ্ছে স্মার্টফোন

মেহেরপুর-ফরিদপুরের তালের পাখা বিলুপ্তির পথে

সর্বশেষ

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT