চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগ থাকলে আমাকেও গ্রেপ্তার করুন: যুবলীগ চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

যুবলীগকে ক্যাসিনোর অভিযোগ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন: আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাবো, আমাদের যারা এই কাজ করে তাদের ধরুন। যত বড় নেতাই হোক, আমি করলে আমাকেও ধরুন।

একইসঙ্গে নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন: পত্রপত্রিকা এখন ক্যাসিনোয় ভরা। এই তথ্যগুলো আমরা আগে পেলে ব্যবস্থা নিতে পারতাম। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকটিভ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাকেই ধরবে তাকেই বহিষ্কার করবো।

শুক্রবার রাজধানীর উত্তরায় যুবলীগের একটি কর্মী সভায় উপস্থিত ছিলেন ওমর ফারুক চৌধুরী।

এসময় তিনি বলেন: পত্রপত্রিকা দেখছেন না? সমস্ত পত্রিকা এখন ক্যাসিনোতে ভরা। এই ক্যাসিনোর মালিকানায় নাকি আমরা…‘ খামোশ’…এটি মিথ্যা নয়। এই পত্রিকার ইনফরমেশন যদি আমরা আগে পেতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ যাকে ধরবে তাকেই বহিষ্কার করবো। তুমি যেই হও, রাজনীতি করার অধিকার থাকবে না।

তিনি আরও বলেন: স্মার্ট ভালো, ওভার স্মার্ট এর দরকার নেই। ওয়ার্কার হও, ওভার ওয়ার্কার হইয়ো না; বেশি শিক্ষিত দরকার নাই, পিএইচডি তাত্ত্বিকের দরকার নাই। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একজন কাঠুরিয়া, ভারতের প্রেসিডেন্ট একজন চা বিক্রেতা। এত ফটর ফটর করো না, রাজনীতি সবার জন্য;  শিক্ষিত হয়ে শ্রেষ্ঠত্বের বড়াই যারা করে, সেই সবচেয়ে বড় শয়তান।

যুবলীগ করার প্রধান শর্ত উল্লেখ করে তিনি বলেন: যুবলীগ করতে হলে ম্যানেজার হতে হবে। ম্যানেজার মানে কী? হাউ টু ম্যানেজ, হাউ টু এডজাস্ট। আপনি যদি ম্যানেজ করতে না পারেন আপনি সংসারেও সুখী হতে পারবে না, জীবনেও না।

Reneta

পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কোনটি? এমন প্রশ্ন রেখে তিনি বলেন: পৃথিবীর সব থেকে বড় মিথ্য হচ্ছে ‘আই লাভ ইউ’। কী তাই না? ক্লাস সিক্সে একবার বলছেন, টেনে আবার বলছেন, কলেজে বলছেন, ভার্সিটিতে বলছেন, কতোজনকে বলছেন! এর থেকে বড় মিথ্যা আর কী হতে পারে? আপনি ম্যানেজ করতে না পারলে প্রেম করবেন কিভাবে? এক জায়গায় কেউ বসে থাকে না, খালি ঘুরে, খালি ঘুরে!

এসময় যুবলীগ নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন: নেতা হইছো তাই না, পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না। এটা মাথায় রেখো। বউ খারাপ হলেও তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। আমি কাউকে ক্যাডার রাজনীতি করতে দেবো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর ফারুক চৌধুরীক্যাসিনোযুবলীগযুবলীগ সভাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT