আদালত

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ৭ অক্টোবর

বাংলাদেশ বার কাউন্সিলের প্রবেশদ্বার ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বার কাউন্সিলের ভবনের প্রবেশদ্বার ও সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। গত ২১ জুলাই অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী ওই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়েই লিখিত পরীক্ষায় অংশ নেয়া যাবে। তবে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, খাতা, নোটবুক ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারীতে যারা পাশ করে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। এরপর লিখিত পরীক্ষায় পাশ করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।

সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

বিষয়:আইনজীবী এমসিকিউ বার কাউন্সিল লিখিত পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…