চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা নিজেরাই নিজেদেরকে বোকা বানাচ্ছি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে Accenture এর অফিস গুটিয়ে নেওয়া নিয়েই সরব ছিলো ফেসবুক দুনিয়া। সেই বিষয় নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন সাবেক বেসিস সভাপতি ও বিডিজবসের সিইও ফাহিম মাসরুর।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে Accenture এর অফিস গুটিয়ে নেওয়া নিয়ে গত কিছুদিন ফেসবুক গরম ছিল। আমরা যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছি বা যারা এটি নিয়ে ভাবি, সবাই এই খবরে উদ্বিগ্ন। কেন এটি বন্ধ হলো বা এই ঘটনা আসলেই কতটুকু আমাদের পিছিয়ে দিলো, এটি নিয়ে নানা মত!

তবে এতো হৈচৈ আমার কাছে বেশ বিসদৃশই লাগছে। মনে হচ্ছে এক Accenture বন্ধ হবার জন্য আমরা এতো উদ্বিগ্ন, কিন্তু গত কয়েক বছর দেশের কতগুলো আইটি কোম্পানি যে বন্ধ হয়েছে বা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তার খবর কেউ রাখেনি! কত হাজার আইটি গ্র্যাজুয়েট বেকার হয়ে বসে আছে সেটির খবর কোনো মিডিয়ায় আসে না!

এরপরে তিনি লিখেছেন, আসলে আমরা ‘আউটসোর্সিং’ আর দেশের আইটি ইন্ডাস্ট্রি নিয়ে একটি ‘মিথ’ তৈরি করে রেখেছি। আমরা ফুলিয়ে ফাঁপিয়ে একটু বড় বেলুন তৈরি করেছি যা একসময় ফেটে যেতে বাধ্য। অনেকের মতো আইটি শিল্পের সম্ভাবনা নিয়ে আমিও অনেক আশাবাদী। কিন্তু এখন মনে হয় প্রশ্ন করার সময় হয়েছে যে আমরা কি এই সম্ভাবনার প্রতি ‘সুবিচার’ করেছি, নাকি সস্তা জনপ্রিয়তার জন্য এটিকে শুধু ব্যবহারই করেছি? এই ইন্ডাস্ট্রির ভবিষ্যত তৈরি করার জন্য যা করা উচিত আর যেভাবে করা উচিত, তা কতটুকু করেছি?

সবশেষে তিনি লিখেছেন, গত কয়েক বছরে আমরা চোখের সামনে দেখেছি বাংলাদেশের আইটি মার্কেট ব্যবহার করে বিদেশি আইটি কোম্পানিগুলো মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে গেছে। আর আমরা শুধু কাগুজে হিসাব দেখিয়েছি আমরা কত এক্সপোর্ট করছি (যা বাস্তবে নেই) আর ইন্ডাস্ট্রি কত এগিয়ে যাচ্ছে তার অবাস্তব ছবি আঁকছি।

আসলে আমরা নিজেরাই নিজেদেরকে বোকা বানাচ্ছি – নিজেদের সাথে প্রতারণা করছি!

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবানে আবারও পাহাড় ধসে একজন নিহত, নিখোঁজ ২

পরবর্তী

সাকিবের যা কিছু প্রথম

পরবর্তী

সাকিবের যা কিছু প্রথম

সাত খুন

সাত খুন: রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT