চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইজিপি হচ্ছেন বেনজীর, র‌্যাব প্রধান মামুন

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৬:০০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
- সেমি লিড
A A

নতুন পুলিশ প্রধান পাচ্ছে বাংলাদেশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্ব সামলানো বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি)। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন।

আর র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে চ্যানেল আই অনলাইন জানতে পেরেছে।

ওই সূত্রটি জানিয়েছে, দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি  হবে।

বর্তমান আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল।

২০১৫ সাল থেকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বেনজীর আহমেদ। তিনি হবেন বাংলাদেশ পুলিশের ৩০তম আইজি।

Reneta

১৯৮৮ সালের গোড়ার দিকে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডক্টর বেনজীর আহমেদ।

২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামী রাজধানীর শাপলা চত্বর এলাকা ঘেরাওয়ের পর তাদের উচ্ছেদে বড় ভূমিকা রাখেন তখনকার ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। 

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকার জন্য তিনি একাধিকবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক লাভ করেন।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জনের পর ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন।

কর্মজীবনে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ঢাকা উত্তর) পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি ও ডিআইজি (প্রশাসন ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও সারদা পুলিশ একাডেমি, টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র, বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’-এ দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিপুলিশ প্রধানবেনজীর আহমেদর‌্যাবসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT