চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস বধূর প্রত্যাবাসনে জার্মানির আদালতের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তিন শিশু সন্তানসহ এক আইএস বধূর প্রত্যাবাসনে রুল জারি করেছেন জার্মানির একটি আদালত। আদালত বলছেন, সিরিয়ার শরণার্থী শিবিরে থাকলে ওই তিন সন্তানের ক্ষতি হবে।

এর আগে ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা তাদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবদেন জানায়। কিন্তু পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা প্রত্যাখান করলে বিষয়টি আদালতে আসে।

এরপর বার্লিনের একটি আদালত তাদের প্রত্যাবাসনে রুল জারি করেন। জার্মানিতে এটিই প্রথম এ ধরনের রুল জারি বলে বিবিসি জানিয়েছে।

জার্মানি ইতোমধ্যে ওই নারী বাদে তার সন্তানদের মধ্য থেকে দুই একজনকে দেশে আনার প্রস্তুতি নিয়েছে। ওই নারী বিচ্ছিন্নতাবাদী হয়ে থাকতে পারেন এবং তিনি জার্মানির জন্য ক্ষতির কারণ হতে পারেন উল্লেখ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আদালতের যুক্তি হলো, এক্ষেত্রে নিষ্ক্রিয় থাকলে শিশু তিনটি ভয়াবহ, অযৌক্তিক এবং অপ্রত্যাশিত ঝামেলায় পড়বে।

স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, শিশু তিনটির বয়স যথাক্রমে আট বছর, সাত বছর এবং দুই বছর। তাদের মায়ের বাড়ি লোয়ার স্যাক্সনি রাজ্যে।

Reneta

বার্লিনের বিবিসি সংবাদদাতা বলেন, এই পরিবারটি আইএস এ যোগদানকারী জার্মানির অন্যান্য পরিবারের নমুনা মাত্র। জার্মানির অনেক নারী আইএস যোদ্ধাদের বিয়ে করেছেন এবং সিরিয়ার শরণার্থী শিবিরে কমপক্ষে একশ শিশু আছে যারা ভয়াবহ পরিস্থিতিরি মধ্যে রয়েছে।

আইএস জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয়ার পর যেসব পুরুষ জার্মানিতে ফিরে এসেছেন তাদের ক্ষেত্রে প্রায় সবাই অপরাধ তদন্তের বিষয়ে পরিণত হয়েছেন। তবে নারীদের ক্ষেত্রে অপরাধ তদন্ত চালানোর আগে আরও তথ্য প্রমাণ খোঁজা হতো।

তবে ২০১৭ সালে এই অবস্থায় পরিবর্তন আনা হয়েছে। সেসময় ঘোষণা দেয়া হয়, আইএস এ যোগ দেয়া নারী এবং পুরুষকে ভিন্নভাবে দেখা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআইএস বধূজার্মানিশরণার্থী শিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT