চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস জঙ্গি মুতাজের ঢাকায় নাশকতার পরিকল্পনা ছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০৭, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীতে নাশকতাসহ সরকার উৎখাতে পরিকল্পনা নিয়ে দেশে এসেছিলেন আইএসের হয়ে যুদ্ধ করতে যাওয়া জঙ্গি মুতাজ আব্দুল মজিদ কফিল উদ্দিন বেপারি ওরফে মুতাজ (৩৩)। পুলিশ জানায় মুতাজ বাংলাদেশে নব্য জেএমবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। বাংলাদেশে মুতাজ আবদুল মজিদের বাড়ি শরীয়তপুরের সখিপুর এলাকায়।

রোববার বিকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার তাকে আদালতে সোপর্দ করে চার দিনের রিমান্ডে নিয়েছে কাউন্টার টেররজিম ইউনিট। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

কাউন্টার টেররজিম ইউনিটের উপ কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম খান জানান: সৌদি আরব থেকে মুতাজ সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। ঢাকায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।আদালত শুনানি শেষে মুতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সিটিটিসি জানায়, গ্রেপ্তার মুতাজ বাংলায় কথা বলতে পারেন না। তিনি ইংরেজি ও আরবিতে কথা বলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নব্য জেএমবির ভাবধারায় বিশ্বাসী বলে স্বীকার করেছে। গত রোববার নব্য জেএমবির কয়েকজন সদস্যদের সঙ্গে উত্তরা এলাকায় বৈঠক করছিল। তারা নব্য জেএমবির মাধ্যমে সরকারকে উৎখাত করে খিলাফত প্রতিষ্ঠা ও নাশকতার পরিকল্পনা করছিল বলেও স্বীকার করেছে।

কাউন্টার টেররিজম ইউনিটের আরেকজন কর্মকর্তা জানান: বিদেশি একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঢাকায় মুতাজের অবস্থান সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যায়। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলতে থাকে। পরে প্রযুক্তির মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

Reneta

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সিরিয়া ফেরত জঙ্গি মুতাজের গ্রেফতারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর ৭) দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ওই মামলায় মুতাজ ছাড়াও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এজাহারে মুতাজের সিরিয়ায় গিয়ে যুদ্ধ করা এবং ঢাকায় এসে সরকার উৎখাতসহ নাশকতার পরিকল্পনার বিষয়ে উল্লেখ আছে।

সম্প্রতি রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন: ইরাক-সিরিয়ায় যারা আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল সেসব বাংলাদেশি ফরেন টেরোরিস্ট ফাইটারদের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তারা যাতে দেশে ফিরতে না পারে এজন্য তাদের বিষয়ে ইমিগ্রেশন চেকপয়েন্টগুলোতে তালিকা দেয়া হয়েছে। তারপরেও কেউ যদি দেশে ফেরার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্টার টেররিজম ইউনিট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT