চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসের হামলায় দুই রাশিয়ান পাইলট নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সিরিয়ার পালমিরা শহরে রাশিয়ান মিলিটারী বিমানে হামলা চালিয়ে দুই পাইলটকে হত্যা করেছে তথাকথিত আইএস জঙ্গিরা। স্থানীয় পত্রিকাগুলোকে এই খবর জানিয়েছে রাশিয়ান মিলিটারী।

সিরিয়ান এমআই-২৫ হেলিকপ্টারটি চালাচ্ছিলেন রিয়াফাগাত খাবিবুলিন এবং ইয়েভজেনি ডলগিন নামের দুই পাইলট। সিরিয়ার প্রাচীন শহর পালমিরাতে শুক্রবার এই হামলার শিকার হন তারা।

সিরিয়ান সরকারের অনুরোধে আইএস বিরোধী একটি অপারেশনে যুক্ত ছিলো তারা। পরে আইএস এই হামলার দায় স্বীকার করে। সাইট মনিটরিং গ্রুপ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা পাইলটদের জঙ্গিদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছিলো সিরিয়া সরকার। 

তারা তাদের সমস্ত গুলি শেষ করে ফেরত আসার সময়ই আক্রমণের শিকার হয়। পরে সিরিয়ান সরকারী সেনাদলের এলাকায় এসেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

নিহত দুই পাইলটকেই রাশিয়ান স্টেট অ্যাওয়ার্ডের জন্য মনোনিত করা হয়েছে। ২০১৫ সালে সেপ্টেম্বরে মস্কোর মিলিটারী অপারেশন শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১২ রাশিয়ান সেনা মৃত্যুবরণ করেছেন।  

আইএস এবং অন্যান্য বিদ্রোহী দলের বিরুদ্ধে কাজ করতে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দলকে সহায়তা করছে রাশিয়া। বিশেষ করে বিমান হামলা করা সিরিয়ান আর্মিদের সহায়তা করাই তাদের কাজ। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT