যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পেতে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করতে ওয়াশিংটন যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী। আইএস জঙ্গিদের দখলে থাকা ইরাকের একটি বড় অংশ পশ্চিম বাগদাদের আনবার থেকে তাদের অপসারণ করতে নতুন একটি কৌশলে যুক্তরাষ্ট্রের সম্মতিও চাইবেন তিনি।
এ বিষয়ে প্রধানমন্ত্রী আল-আবাদী গত সপ্তাহে একটি প্রচারণা শুরু করেছেন।
গত বছর নির্বাচনে জয় লাভ করে নূরী আল- মালিকের কাছ থেকে ক্ষমতা নেয়ার পর প্রথমবারের মত যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি।
বারাক ওবামার কছে বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র, নিরস্ত্র নজরদারি ড্রোন, হামলার জন্য হেলিকপ্টার নিতে অগ্রীম চাহিদা দিতে পারেন।







