বাংলাদেশ

আইইডিসিআরের পরিচালক হলেন ডা. তাহমিনা

ডা. তাহমিনা, আইইডিসিআরের নতুন পরিচালক, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা, একটি অফিসে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।

তিনি প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

তাতে বলা হয়, এ নিয়োগ কার্যকর হবে আগামী ২০ আগস্ট থেকে।

অধ্যাপক ডা. তাহমিনা শিরীন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন। পরে তিনি এমফিল এবং পিএইচডি করেন। ২০১৩ সাল থেকে আইইডিসিআরে কর্মরত আছেন তিনি।

গত ১৩ আগস্ট আইইডিসিআরের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন দেয়।

বিষয়:আইইডিসিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…