চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঁধার ঘুরে ফিরে এলো ইউটিউব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ইউটিউব-বন্ধ

প্রায় দেড়ঘণ্টা বন্ধ থেকে আবার চালু হয়েছে গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।

কোনো বিশেষ অঞ্চলে নয়, বরং বিশ্বের কোনোখান থেকেই বুধবার সকালে ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছিল না। ব্রাউজার, অ্যাপ সব জায়গাতেই বন্ধ ছিল ইউটিউব।

বাংলাদেশ সময় সকাল সোয়া ৭টার দিকে হঠাৎই সাইট ডাউন হয়ে যায়। যে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে মিনিটে গড়ে একশ’ ঘণ্টা ভিডিও কনটেন্ট আপলোড হয়, দেখা গেল কেউই সেখানে ঢুকতে পারছে না। কোনো ভিডিও চালু হওয়া তো দূরের কথা, ভিডিওর নাম বা থাম্বনেইলও (নামের সঙ্গে থাকা ছোট ছবি) দেখা যাচ্ছে না।

এ সময়টায় ব্যবহারকারীরা ইউটিউব ওয়েবসাইটে ঢুকে দেখতে পান, সাইটটি ব্ল্যাংক ফ্রেম নিয়ে লোড হওয়ার চেষ্টা করছে। অনেকে আবার লগইন করার চেষ্টা করার সময় ‘500 internal Server Error’ লেখা এরর মেসেজ পাবার কথা জানিয়েছেন।

সমস্যাটি ইউটিউব, ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিক – তিনটি প্ল্যাটফর্মেই হচ্ছিল।

ইউটিউবে ঢুকতে না পেরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন ব্যবহারকারীরা। এমনকি #YouTubeDOWN হ্যাশট্যাগও ছড়িয়ে পড়েছিল টুইটার জুড়ে।

Reneta

ইউটিউবের পক্ষ থেকে প্রথমে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় এক টুইটবার্তায় ব্যবহারকারীদের এই সমস্যাটি সম্পর্কে জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। জানানো হয়, সমস্যাটি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ।

এরপর সকাল ৯টার দিকে ইউটিউব নিশ্চিত করে জানায়, ফিরে এসেছে ইউটিউব। নতুন টুইটবার্তায় ইউটিউব বলেছে: ‘সবাইকে ধন্যবাদ ধৈর্য ধারণের জন্য। যদি এরপরও কেউ কোনো সমস্যা অনুভব করেন, দয়া করে আমাদের জানাবেন।’

তবে কী কারণে সমস্যার শুরু, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT