চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ‌রিত্রির আত্মহত্যা এবং এক শিক্ষার্থীর উদ্ধত আচরণ

সুলতানা হিমু সুলতানা হিমু
১:২৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
মতামত
A A
অরিত্রির

অ‌রি‌ত্রির অাত্নহত্যায় যে বিষয়‌টি উ‌ঠে এসেছে ‌সে‌টি হ‌লো শিক্ষক‌দের অ‌তি‌রিক্ত ক‌ঠোর হওয়ার প্রবণতা। কিন্তু এই ঘটনা থে‌কে এখন অন্য শিক্ষার্থীরা কি শিক্ষা নেবে?

অপমান সই‌তে না পে‌রে অ‌রি‌ত্রির অাত্মহত্যা‌কে কোনোভা‌বে হি‌রোইজম বলা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ ঘটনার পর সারা‌দে‌শের শিক্ষকরা কি তা‌দের শিক্ষার্থী‌দের চিরাচ‌রিত স্বাভা‌বিক শাস‌নে রাখা ভু‌লে যা‌বে? শিক্ষার্থীরা কি এখন শিক্ষক‌দের সা‌থে বেয়াদ‌বি করার সা‌র্টি‌ফি‌কেট পে‌য়ে যা‌বে?

পাব‌লিক পরীক্ষায় শিক্ষকরা কড়া গার্ড দি‌বেন, তাই স্বাভা‌বিক। শিক্ষার্থী‌কে হয়‌তো বর্ণনা ক‌রে বল‌তে হ‌বে না কেমন থা‌কে পরীক্ষার হ‌লের প‌রি‌বেশ! কারও কাছ থে‌কে দেখার কিংবা কোনো সহপাঠী বা পা‌শের জন‌কে দেখা‌তে দি‌য়ে উত্তরপত্র শিক্ষক নি‌য়ে যান, এ‌টিও স্বাভা‌বিক ঘটনা! হয়‌তো মারাত্মক কোনো অপরা‌ধে শিক্ষার্থী‌দের বহিষ্কার করা হয়, অথবা এক‌টি নি‌র্দিষ্ট সময় পর্যন্ত উত্তরপত্র অাট‌কে রাখা হয়! তখন শিক্ষার্থী‌রা স্বাভা‌বিকভা‌বে নি‌জের উত্তরপত্র চে‌য়ে থা‌কেন, শিক্ষক‌কে অনু‌রোধ ক‌রেন!

Banglabid

‌কিন্তু পরীক্ষার হ‌লে চিৎকার চেঁচা‌মে‌চি, বেঞ্চের সা‌থে নি‌জের হাত পা কে নিজে নি‌জে সংঘর্ষ, তার উপর জোর গলায় শিক্ষক‌কে অপদস্ত করা- হ্যাঁ উত্তরপত্র শিক্ষক হা‌তে নেয়ার পর একজন শিক্ষার্থীর এ ধর‌নের উদ্ধত অাচরণ স‌ত্যি কোনো স‌ঠিক প‌থে নি‌য়ে যা‌চ্ছে অামা‌দের?

হ্যাঁ, ঘটনা‌টি ঘ‌টে‌ছে এক‌টি পাব‌লিক পরীক্ষার হ‌লে। পু‌রো বিষয়‌টি নি‌জে একজন পরীক্ষার্থী হওয়ার কার‌ণে সামনাসা‌ম‌নি দেখার পর নি‌জেও অ‌নেকটা হতবাক! এবং সেই শিক্ষার্থী‌ এমন বেয়াদ‌বি করার পরও পরীক্ষা দি‌য়ে‌ছে এবং তার ম‌ধ্যে কোন অপরাধ‌বোধ ছি‌লো না! বরং এ ধর‌নের অগ্রহণযোগ্য অাচরনণকে সে যু‌ক্তিসংগত ম‌নে কর‌ছে! অার তার এই অাচরণের পর অাশপা‌শের পরীক্ষা হ‌লের শিক্ষার্থীরা এক‌টি বিষয়‌কে সাম‌নে অান‌ছেন,‌ সে‌টি হ‌লো এখন যে কেউ এমন অাচরণ ক‌রে পার পে‌তে পা‌রে, কারণ শিক্ষার্থী য‌দি কিছু ক‌রে ব‌সে তখন দায়ভার তো নি‌তে হ‌বে সেসব শিক্ষক‌দের! ঘটনা কোথায় গি‌য়ে ঠে‌কে‌ছে তা কি অার বল‌তে হ‌বে!

জা‌নি শিক্ষাক্ষে‌ত্রে এখন বা‌ণিজ্য ঢু‌কে গে‌ছে। প্র‌তি‌যোগীতামূলক এই শিক্ষা ব্যবস্থায় অ‌নেক দুর্নী‌তির ঘটনা ঘট‌ছে। শিক্ষকতা পেশা‌তেও এমন অ‌নেক লো‌কের সমাগম ঘট‌ছে, যারা পু‌রোপুরি শিক্ষকতা কী, জা‌নেই না! কিন্তু তাই ব‌লে কি জগ‌তের সব শিক্ষক খারাপ? এখন শিক্ষক‌দের সম্মান দেওয়া কি নি‌জের অাত্নসম্মা‌নের বিসর্জন দেয়া? অামরা কি ত‌বে শিক্ষার্থী‌দের এমন অাচরনণকে সমর্থন করব?

Reneta

একজন শিক্ষার্থী সে‌টি ভা‌লো বুঝ‌বেন!

ত‌বে সবকিছুর উ‌র্ধ্বে প্র‌তিটা শিক্ষ‌ার্থী চায় ভা‌লো শিক্ষার প‌রি‌বেশ! ভয়-ভী‌তি আর বেয়াদ‌বি নয়, যেখা‌নে থাক‌বে ছাত্র শিক্ষ‌কের ম‌ধ্যে স্নেহ, শাস‌নের অার সম্মান-শ্রদ্ধা‌বো‌ধের সম্পর্ক!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিত্রিআত্মহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবানে দুর্গম এলাকার সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড়

পরবর্তী

প্রিয়াঙ্কাকে ‘প্রতারক’ বলে ক্ষমা চাইলো লেখক

পরবর্তী

প্রিয়াঙ্কাকে 'প্রতারক' বলে ক্ষমা চাইলো লেখক

ফাইল ছবি

ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হিরো আলমের রিট

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT