চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এজবাস্টন টেস্টের প্রথমদিনেই পড়েছেন চোটে। খেলতে পারেননি লর্ডস ও হেডিংলি টেস্টে। জেমস অ্যান্ডারসনকে তবু ওল্ড ট্রাফোর্ড টেস্টে পাওয়ার আশায় ছিল ইংল্যান্ড। কিন্তু সব আশা গুঁড়িয়ে চলতি অ্যাশেজের বাকি দুই টেস্ট থেকেই ছিটকে গেলেন ইংলিশ পেসার।

ল্যাঙ্কাশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে তিনদিনের একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বৃহস্পতিবার কাফ মাসলে আবারও ব্যথা অনুভব করেন অ্যান্ডারসন। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ওল্ড ট্রাফোর্ড এবং ওভাল টেস্টে খেলার মতো অবস্থা নেই ৩৭ বছর বয়সী পেসারের। বদলি হিসেবে তাই দলে ডাক পেয়েছেন সমারসেটের পেসার অলরাউন্ডার ক্রেইগ ওভারটন।

কাফ মাসলে টান পড়ার আগ পর্যন্ত এজবাস্টনে মাত্র ৪ ওভার বল করেন অ্যান্ডারসন। চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে খেলেন ডারহামের বিপক্ষে প্রীতি ম্যাচে। বৃহস্পতিবার বল করেছেন ২০ ওভার। নবম ওভার করার পরেই আবারও টান পড়ে ডান পায়ের কাফ মাসলে। পরে জরুরী ভিত্তিতে তার অবস্থা পর্যবেক্ষণ করেন ইংল্যান্ড দলের চিকিৎসকরা।

৩৭ বছর বয়স, ক্যারিয়ার বাকি সামান্যই, এসময় ঘরের মাঠে টেস্ট খেলতে না পারায় বেশ হতাশ অ্যান্ডারসন। ইঙ্গিত দিয়েছেন ২০২১-২২ সালে অস্ট্রেলিয়ার মাঠে অ্যাশেজ থেকে বিদায় নেয়ার। বিদায়টা আরও আগেই হতে পারে যদি নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পান। টেস্ট ক্রিকেটে একজন পেসার হিসেবে সর্বোচ্চ ৫৭৫ উইকেট শিকারের রেকর্ডটা এখন তারই দখলে। ওই দুই সিরিজে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট পেলেই হয়তো পরের অ্যাশেজে দেখা যাবে না তাকে!

অ্যান্ডারসন না থাকায় চলতি অ্যাশেজে ইংল্যান্ড দলে পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন স্টুয়ার্ট ব্রড। দুজনে মিলে জুটি বেঁধে টেস্ট ক্রিকেটে ৮৫০ উইকেট শিকার করেছেন। জফরা আর্চারকে সঙ্গী করে এই অ্যাশেজে এরইমধ্যে ১৪ উইকেট নিয়েছেন ব্রড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যশেজ ২০১৯জেমস অ্যান্ডারসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT