আন্তর্জাতিক

অ্যালেক্সার কল্যাণে প্রাণে বাঁচলেন মা-মেয়ে

অ্যালেক্সার কল্যাণে প্রাণে বাঁচলেন মা-মেয়ে

সহিংসতা থেকে রেহাই দিতে দারুণ ভূমিকা রাখছে স্মার্ট স্পিকার আমাজন অ্যালেক্সা।

এই যন্ত্রটির কল্যাণে ইতোমধ্যে পারিবারিক কলহের জের ধরে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে মা ও মেয়ে প্রাণে রক্ষা পেয়েছে। এরপর থেকেই প্রশংসা কুড়িয়েছে অত্যাধুনিক যন্ত্রটি।

ওই ডিভাইস দিয়ে পুলিশকে সতর্ক করার পর বান্ধবীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ২ জুলাই ২৮ বছর বয়সী এদুয়ারদো বারোস তার প্রেমিকা ও মেয়েকে সঙ্গে নিয়ে বাসায় ছিলেন। কোনো এক বিষয়কে কেন্দ্র করে  তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায় বারোস পিস্তল বের করে তার প্রেমিকার দিকে তাক করে বলেন, পুলিশকে ফোন করেছিলে তুমি?

‘সেই মুহূর্তে তাদের বাসায় সারাউন্ড সাউন্ড সেট আপে থাকা গুগল হোম ‘পুলিশ’ শব্দটিকে কমান্ড হিসেবে ধরে নেয়। তাই পুলিশ শব্দটি বলার সঙ্গে সঙ্গে অ্যালেক্সা ৯১১ এ পুলিশের কাছে ফোন দেয়।  এরপরই পুলিশ এসে বারোসের নৃশংসতা থেকে তার প্রেমিকা ও মেয়েকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হয় বারোস।’অ্যালেক্সার কল্যাণে প্রাণে বাঁচলেন মা-মেয়ে

ব্যারোস পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করে বলেন, তাদের বাকবিতণ্ডার সময় যখন ব্যারোস বুঝতে পারেন যে, তার বান্ধবী পুলিশকে সতর্ক করেছেন, তখন তাকে শারীরিক আঘাত করেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তিনি ভেবেছিলেন, তার বান্ধবী মারা যাচ্ছে।

বার্নালিলো কাউন্টির পুলিশ ম্যানুয়্যাল গঞ্জালেস জানান, জরুরি সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন এই প্রযুক্তিটির যা অবদান, তা একেবারেই অপ্রত্যাশিত। এটি মানুষের জীবন বাঁচাতেও ভূমিকা রাখছে।

আমাজন অ্যালেক্সা ডিভাইসটি ফোন করা, পিৎজা অর্ডার বা গানের প্লে-লিস্ট তৈরি করা ছাড়াও আরো অনেক ধরনের কাজ করে থাকে। তবে সহিংসতা এড়াতে দারুণ সহায়ক যন্ত্রটি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…