চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যারিজোনাতেও এগিয়ে বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জো বাইডেন ৩০,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। এরই মধ্যে সেখানে গণনা করা হয়েছে ৯৫ শতাংশ ভোট। এখনও ১ লাখ ৭৩ হাজার ভোট গণনা বাকি আছে বলে জানিয়েছে সেখানকার সেক্রেটারি অব স্টেট।

অ্যারিজোনার সবচেয়ে বড় ম্যারিকোপা কাউন্টিতে ভোটের সংখ্যা ৯২ হাজার।

অ্যারিজোনার শহরগুলোতে খুব বেশি ভোট পেয়েছেন বাইডেন। তবে গ্রামীন এলাকায় ভোট পেয়েছেন ট্রাম্প। বিভিন্ন পোলিং স্টেশনে ট্রাম্পের সমর্থকদের বন্দুক হাতে ঘোরাফেরা করতে দেখা গেছে। তাদের দাবি সবগুলো ভোট গণনা করতে হবে।

অ্যারিজোনাতে জয়লাভ করলে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্ট্রোরাল কলেজ ভোটের খুব কাছাকাছি চলে যাবেন। এই অঙ্গরাজ্যে ইলেক্ট্রোরাল ভোট ১১টি।

নেভাডা, পেনসিলভেনিয়া ও জর্জিয়ার ৪২টি ইলেক্টোরাল কলেজে ভোটের লড়াইতেও এগিয়ে বাইডেন। যেকোনো একটি রাজ্যে জয় পেলেই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হবেন জো বাইডেন।

তবে পেনসিলভানিয়াতে নির্বাচনের রাত ৮টার পরে আসা ভোটগুলো আলাদা করে রাখা ও গণনা করার আদেশ দিয়েছেন সেখানকার সুপ্রীম কোর্টের বিচারপতি স্যামুয়েল আলিতো।

Reneta

এর আগে পেনসিলভানিয়ার রিপাবলিকানরা দেরিতে আসা ভোট গণনা না করার জন্য আইনী চ্যালেঞ্জ শুরু করে কিন্তু তাদের সেই চাওয়া গৃহীত হয়নি। তাই যেসব ব্যালটে ৩ নভেম্বরের পোস্টমার্ক রয়েছে কিন্তু পরে পাওয়া গেছে সেগুলো আলাদা করার আদেশ দেওয়া হয়েছে।

পেনসিলভানিয়াতেও ২২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জো বাইডেনডেমোক্রেটডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

১৯৭০ বিশ্বকাপে মেক্সিকোর স্তাদিও আজতেকা’য় ইতালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল

বিশ্বকাপের বাকি ২৯ দিন: কেমন ছিল ইতিহাসের সেরা আসর

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে হরমুজ প্রণালির প্রস্তাবে ১১২ দেশের সমর্থন

মে ১৩, ২০২৬

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

”২৫ কোটি গাছ লাগাতে এনজিওর দক্ষতা কাজে লাগানোর নির্দেশ”

মে ১৩, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT