বিনোদন

‘অ্যামি অ্যাওয়ার্ড’ উপস্থাপনায় প্রিয়াংকা চোপড়া

প্রিয়াংকা চোপড়া অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়াংকা চোপড়া একটি সাদা জ্যাকেট ও গা dark ় গাউন পরা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যামি অ্যাওয়ার্ডের রঙিন মঞ্চে আবারো দ্যুতি ছড়াবেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। আবারো তার মুখ থেকেই ঘোষণা হবে বিজয়ীদের নাম। দ্বিতীয়বারের মতো এবারের ৬৯তম অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি।

তার সঙ্গে উপস্থাপক হিসেবে আরও যুক্ত হয়েছেন হলিউড তারকা রিজ উইদারস্পুন, নিকোল কিডম্যান, অ্যাডাম স্কট, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, লিলি টমলিন, শেঠ মেয়ারস আর ডলি পার্টন। এই তারকারা বিভিন্নভাবে আলো ছড়াবেন অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে।

রোববার রাতেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসছে দ্য একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স (অ্যামি)’র ৬৯তম অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

আর তার জন্য প্রস্তুত প্রিয়াংকা। তবে এর আগের বছর অনুষ্ঠান সঞ্চালনার সাথে সাথে অনুষ্ঠানের লাল গালিচাতেও দ্যুতি ছড়িয়ে আলোচিত হয়েছিলেন প্রিয়াংকা।

 

বিষয়:অ্যামি অ্যাওয়ার্ড উপস্থাপনা প্রিয়াংকা চোপড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…