চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপিকটা অ্যাওয়ার্ডস: একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসহ বাংলাদেশের মোট ৬টি পুরষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

তথ্যপ্রযুক্তির অন্যতম বড় আসর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮তে একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জনসহ ছয়টি পুরস্কার জিতেছে বাংলাদেশ। এছাড়াও অন্য ক্যাটাগরির পাঁচটি পুরস্কার এসেছে মেরিট থেকে।

বাংলাদেশ থেকে সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে একমাত্র চ্যাম্পিয়ন হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের ফিড’এম প্রকল্প। মেরিট পুরস্কার জিতেছে ক্রস ক্যাটাগরি (স্টার্টআপ) এ সিন্দাবাদ ডটকম লিমিটেডের প্রকল্প সিন্দাবাদ ডটকম, সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রকল্প সবজান্তা, ইন্ডাস্ট্রিয়াল (অ্যাগ্রিকালচার) ক্যাটাগরিতে এসিআই অ্যাগ্রিবিজনেসের প্রকল্প ফসলি, ইন্ডাস্ট্রিয়াল (ট্রান্সপোর্ট) ক্যাটাগরিতে যান্ত্রিক লিমিটেডের যান্ত্রিক নাইন ওয়ান ওয়ান, ইনক্লুশন ও কমিউনিটি সার্ভিস ক্যাটাগরিতে এটুআই-সফটবিডি লিমিটেডের যৌথ প্রকল্প একসেবা।

এবার ১৫টি ইকোনমি থেকে ২৬৬ টি প্রকল্প অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮তে অংশ নেয়।

সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘চলতি বছরের এপ্রিল থেকে আমরা বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের প্রক্রিয়া শুরু করি। সারা দেশ থেকে বাছাই করে ২৮টি প্রতিষ্ঠানের ২৯টি প্রকল্পকে আমরা অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮ এর জন্যে মনোনীত করেছি। পাশাপাশি গত আগস্ট মাসে আইসিটি অ্যাওয়ার্ডস শেষ হওয়ার পর ১ মাসব্যাপী মনোনীত প্রকল্পগুলোর উন্নয়নে প্রশিক্ষণও দেয়া হয়। বাংলাদেশের এ অর্জন বিশ্ব পরিমন্ডলে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপন করলো।’

গত ৯ অক্টোবর ২০১৮ তারিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮। ৯ অক্টোবর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাপিকটায় চীনের ইকোনমিক কো-অর্ডিনেটর এবং জিডিএসআইএ এর মহাসচিব লিউ হুই, অ্যাপিকটার চেয়ারম্যান স্ট্যান সিংসহ প্রমুখ।

অ্যাপিকটার উদ্বোধনী অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন বেসিস নির্বাহী পরিষদ সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর অ্যাপিকটার এক্সকো মিটিং ও বিচারকদের সভা অনুষ্ঠিত হয়।

Reneta

১০ অক্টোবর থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রকল্প বিচারপর্ব। ১১ অক্টোবর চীনের ঐতিহ্যবাহী পোশাকে দেশটির সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তুলে আয়োজন করা হয় গুয়াংঝু নাইট। অনুষ্ঠানটিতে বাংলাদেশ প্রতিনিধিদল নিজেদের সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে।

অ্যাপিকটা  অ্যাওয়ার্ডসে চীনের পিডব্লিউটিসি এক্সপোতেও অংশ নেয় বাংলাদেশ প্রতিনিধিদল। সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এবারের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আসর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপিকটা অ্যাওয়ার্ডসআইসিটি অ্যাওয়ার্ডসসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT