চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ প্রতিষ্ঠান ও দুই উদ্যোক্তা পেলেন ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ ভূমিকা রাখা এবং কৃতিত্বের জন্য দুইজন উদ্যোক্তা এবং ৪টি প্রতিষ্ঠানকে ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০২১’ প্রদান করা হয়েছে।

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সোমবার রাতে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আইসিটি সমস্যার সমাধান ক্যাটাগরিতে আলকাশেমি লিমিটেড ও প্রাইডসিস আইটি লিমিটেড, স্টার্টআপ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সাজগোজ লিমিটেড এবং ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২১ পুরস্কার পেয়েছে রকমারি ডট কম।

এছাড়া আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার হয়েছেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামাল কাদির এবং আইসিটি পাইওনিয়ার হয়েছেন সাউথটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মামনুন কাদের।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন ও দারাজের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান উপস্থিত ছিলেন।

দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের উদ্ভাবন ও তাদের কার্যক্রমকে উৎসাহিত করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এ পুরস্কার দিয়ে থাকে। এবার ষষ্ঠবারের মতো এ পুরস্কার দেওয়া হলো।

Reneta

অনুষ্ঠানটি ব্র্যাক ব্যাংক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, দারাজ এবং বেসিস এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এছাড়াও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হসপিটালিটি পার্টনার হিসেবে অংশ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিটি অ্যাওয়ার্ডসস্টার্টআপ
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT