চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাঁচের দেয়াল’ নিয়ে বিপাকে অ্যাপল কর্মীরা

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৫:৩২ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
কাঁচের দেয়াল

অ্যাপলের নতুন কার্যালয় ‘অ্যাপল পার্ক’-এর কাঁচের দেয়াল নিয়ে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কাঁচের দেয়াল এমনভাবে সেখানে রয়েছে অনেক সময় হাঁটতে গিয়ে সেখানে কোন কাঁচের দেয়ালের অস্তিত্ব আছে বলেও মনে হয় না। আর তাই কাজের মাঝে ডুবে থাকা অনেক কর্মীই হাঁটতে গিয়ে ধাক্কা খাচ্ছেন এ দেয়ালে।

সম্প্রতি ব্লুমবার্গ এক প্রতিবেদনে অ্যাপল পার্কের এ ঘটনা তুলে ধরেছে।

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে গত বছর অ্যাপল পার্ক চালু করা হয়। তবে গাঠনিক বৈশিষ্ট্যের কারণে এটি ‘স্পেসশিপ ক্যাম্পাস’ নামেও পরিচিত। এ কার্যালয়ের প্রধান বৈশিষ্ট্য হলো এর বেশিরভাগ অংশই কাঁচের দেয়ালে ঘেরা যা এ ক্যাম্পাসের অন্যতম আকর্ষণ।

কাঁচের দেয়াল

তবে এ আকর্ষণকে ডিজাইনের ত্রুটি হিসেবেও চিহ্নিত করছেন অনেকে।

অ্যাপলের কর্মীরা বলছেন, স্বভাবতই বেশিরভাগ কর্মী সেখানে সার্বক্ষণিক স্মার্টফোন কিংবা কম্পিউটারের পর্দায় তাকিয়ে থাকেন। হঠাৎ করে যখন তারা হাঁটতে শুরু করেন তখন সেখানকার কাঁচের দেয়ালের কথা বেমালুম ভুলে গিয়ে ধাক্কা খেয়ে বসেন। তবে কর্মপরিবেশের নিরাপত্তা সংক্রান্ত সংস্থার ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত কোনো কর্মীর আহত হওয়ার ঘটনা জানা যায়নি।

Reneta

বেশ কয়েকজন অ্যাপল কর্মী জানিয়েছেন, এ সমস্যা এড়াতে কাঁচের দেয়াল নির্দেশ করতে তারা এর গায়ে বিভিন্ন নির্দেশনা আটকে দিলেও কর্তৃপক্ষ সেগুলো তুলে ফেলছে। মূল ডিজাইনের ক্ষতি করছে কাঁচের গায়ে লাগানো এসব নির্দেশনা, এমন কথা বলছে অ্যাপল। তবে এসব কাঁচের দেয়ালের গায়ে আগে থেকেই অন্যান্য নির্দেশনা লাগানো আছে বলেও জানিয়েছেন কেউ কেউ।

এর আগে ২০১১ সালে অ্যাপল স্টোরের কাঁচের দেয়ালে ধাক্কা লেগে এক ব্যক্তির নাক ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। কাঁচের দেয়ালে কোনো সতর্কতা চিহ্ন না দেওয়ার দায়ে তিনি অ্যাপলের বিরুদ্ধে মামলা করেন। তবে ২০১৩ সালে নিষ্পত্তি হওয়া এ মামলায় অ্যাপলকে কোনো জরিমানা করা হয়নি।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT