তথ্যপ্রযুক্তি

নানা সুবিধায় অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আসছে ২১ আগস্ট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের লোগো ও একটি স্মার্টফোনের স্ক্রিনের ছবি, যা প্রযুক্তি ও মোবাইল আপডেটের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

এ বছরের মার্চে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছিল গুগল। এর সাংকেতিক নাম দেওয়া হয়েছিল অ্যান্ড্রয়েড ‘ও’। ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই সংস্করণটি প্রকাশ করতে পারে গুগল।

প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

২১ আগস্ট দিনটি সোমবার। সেদিন আবার মার্কিন যুক্তরাষ্ট্রে সূর্যগ্রহণ হবে। এ দিনটিকেই বিশেষভাবে কাজে লাগাতে চাইছে গুগল। সূর্যগ্রহণের মুহূর্ত আর নতুন সংস্করণের আদ্যক্ষর O বিশেষভাবে মিলিয়ে নতুন এই সংস্করণের ঘোষণা দেওয়া হতে পারে।

তবে এই সংস্করণের নাম কী হচ্ছে, তা নিয়ে এখনও চলছে বিস্তর আলোচনা। অরিও নাকি ওটমিল? নাকি একেবারেই ভিন্নকিছু? বলা যাচ্ছে না এখনই, জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

বিষয়:অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…