বিনোদন

শিশুদের ভালোবাসেন জোলি

শিশুদের ভালোবাসেন জোলি

অ্যাঞ্জেলিনা জোলি

শিশুদের বড্ড বেশি ভালোবাসেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয়ের পাশাপাশি ‘শিশুবন্ধু’ হিসেবে ভালোই খ্যাঁতি আছে তার। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তার একটু বাড়তি ভাবনা। নিজের ব্যস্ত সময়ের অনেকটাই জোলি বিলিয়ে দেন শিশুদের জন্য। আর তাই জাতিসংঘের মানবাধিকার সংস্থার দূত হিসেবে অনেক দিন কাজ করছেন তিনি।

সম্প্রতি শরণার্থী ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত  শিশুদের সাথে ঝলমলে এক পার্টি করেছেন জোলি। অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সহায়তায় এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৬ শতাধিক শিশু। রয়েল আলবার্ট হলের বাতিগুলো তাই সে রাতে একটু বেশিই আলোকিত মনে হচ্ছিল। হাসি, খেলায় এ যেন দারুণ এক সন্ধ্যা!

সেখানে শিশুদের উদ্দেশ্যে জোলি বলেন, ‘বাচ্চারা আমার, তোমাদেরকে খুব দরকার। কেবল আমার কেন? আমাদের সবারই তোমাদের দরকার।’

শিশুদেরকে তাদের অধিকারের বিষয়েও সচেতন হতে বলেন জোলি। আর এর জন্য জাতিসংঘের শিশু অধিকার আইন তো রয়েছেই। এটাই শিশুদের গুরুত্বপূর্ণ দলিল। সে সাথে সারা বিশ্বেই মানবাধিকার নিয়ে লড়াই করার আহ্বান জানান জোলি। আর শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের আহ্বান তো আছেই। টাইমস অব ইন্ডিয়া। 

বিষয়:অ্যাঞ্জেলিনা জোলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…