চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাঞ্জেলিনা জোলির রূপ বদল করতে চেয়েছিলেন তরুণী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
বিনোদন, লাইফস্টাইল
A A
দুটি তরুণীর ছবি, একে অন্যের সঙ্গে তুলনা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধ ভক্ত বলে কথা! তাই বলে নিজের সুন্দর চেহারায় ৫০ টি সার্জারি করে প্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলির মত অনুকরণ করবেন? উত্তর যাইহোক, এমন কাণ্ডই করে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছেন ১৯ বছর বয়সী সাহার তাবার। তেহরানে বসবাসকারী এই ছোট্ট কিশোরীটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রীতিমত সমালোচনার ঝড়।

‘টম রাইডার’ খ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত নিজের চেহারা তৈরি করার জন্য তাঁর মুখে করা হয়েছে ৫০ টির মত সার্জারি কিন্তু ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়া তাঁর ছবি গুলো দেখে তাকে মোটেও জোলির মতন লাগছে না। বরং রূপকথা
এবং হলিউড ছবির ডাইনীর মতই লাগছে দেখতে।

https://www.instagram.com/p/BVCG8y-gDay/

তবে এতে তার কোনো আফসোস নেই। ৪ ফুট ৮ ইঞ্চির উচ্চতার সাহার রীতিমত ডায়েট করেই নিজের ওজন ৪০ কেজি রাখছেন, আর জোলির ভঙিমায় নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন।

এর ফলে অনেক কৌতুহলী ভক্ত জোলি রূপী সাহার তাবারের ফলোয়ার হয়েছেন। এখন পর্যন্ত প্রায় তিন লক্ষ আট হাজার জন ছাড়িয়ে গেছে। তবে এর মধ্যেই অনেকেই তাকে হলিউডের হরর চলচ্চিত্র ‘জম্বি’ এর সঙ্গে তুলনা করছেন, কেউ কেউ আবার ‘মমি’র সাথে মিল খুঁজছেন ।

তবে জোলির অনেক ভক্ত অভিযোগ তুলেছেন, ইনস্টাগ্রামে পোস্ট করা সাহার অনেক ছবিতে তাঁর শারীরিক গঠন বড় অনেক জায়গায় ছোট দেখাচ্ছিল। এমনকি ভাইরাল হওয়া এই ছবি পোস্ট করার পর তাঁর একাউন্ট থেকে আগের ছবি গুলো সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এখনও পুরোন কিছু ছবি টুইটারে আসছে। এটা অতিরিক্ত মেকআপ কিংবা নকল চামড়া এমনকি ফটোশপের কাজও হতে পারে বলে অনেকে ধারণা করছে।

Reneta

তবে সাহার ঐ সার্জারি করা চেহারার ছবি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেশ সাড়া জাগানো আলোচনা হলেও, এখনো পর্যন্ত তার এই ছবিগুলোর সত্যতা নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি। -ডেইলি টেলিগ্রাফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ ড্রয়ের মঞ্চে থাকবে তারার ঝলকানি

পরবর্তী

এইচআইভি আক্রান্ত লড়াকু তরুণের মুখে আরও অপরাহ্নের গল্প

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এইচআইভি আক্রান্ত লড়াকু তরুণের মুখে আরও অপরাহ্নের গল্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই বছর হালদার মতো চমৎকার ছবি আর দেখি নাই'

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT