সদ্য অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছেলে প্যাক্সকে নিয়ে হাজির হয়েছিলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। আর তাতেই রেগে গেছেন বাবা ব্র্যাড পিট।
৪২ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি বহু বছর ব্র্যাড পিটকে ছাড়া কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাননি। তবে তাদের বিচ্ছেদের পর এবারই প্রথম একা গেলেন জোলি। সঙ্গী হিসেবে কাউকে না পেয়ে নিজের ১৪ বছর বয়সী ছেলেকেই বেছে নিয়েছেন লাল গালিচায় হাঁটার জন্য।
জোলির এই কাজেই ক্ষেপে গেছেন জোলির বহু বছরের সাথী ও প্রাক্তন স্বামী ব্র্যাড পিট। বাবার অনুমতি ছাড়া জোলি কেন প্যাক্সকে নিয়ে গোল্ডেন গ্লোবে গেলেন সেটাই পিটের প্রশ্ন। ছেলেকে এই বয়সেই হলিউডের এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নেয়ার ব্যাপারে অমত ছিল ব্র্যাড পিটের। অথচ তাঁর সাথে এই বিষয়ে কোন আলোচনাই করেননি অ্যাঞ্জেলিনা জোলি।
অন্যদের মতোই কালো পোশাকে ধোপদুরস্ত হয়ে গোল্ডেন গ্লোবে অংশ নিয়েছে প্যাক্স। এমনিতে ব্র্যাড পিট- অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তানের জীবন নিয়ে সন্তুষ্টই ব্র্যাড পিট। কিন্তু, ছেলে-মেয়েদের জীবনের বড় সিদ্ধান্তগুলোতে শুধু মায়ের আধিপত্য একেবারেই পছন্দ করছেন না তিনি। মায়ের ইচ্ছায় হলিউডের বড় বড় অনুষ্ঠানের সঙ্গে এখনই তাঁর সন্তানদের পরিচয় ঘটুক তা চাচ্ছেন না হলিউডের এই তারকা।
ভবিষ্যতে সন্তানদের কোথাও উপস্থিতি নিয়ে আগেই বাবার সঙ্গে আলোচনা করে নিবেন জোলি, এমনটাই আশা করছেন ব্র্যাড পিট। -হলিউড লাইফ








