১১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ছবিটি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করবে তিন কোটি রুপি।
‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছি ভিকি কৌশলের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক, পেট্টা অ্যান্ড বিশ্বম।’ রণবীর সিং এর ‘সিমবা’ও বক্স অফিস মাতাচ্ছে। অনেকগুলো হলে চলছে ছবিটি। অনেকেই ভাবছেন ছবিগুলোর প্রভাব ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর উপর পড়তে পারে। তবে ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর মনে করেন ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটি ভালো ব্যবসা করবে। তিনি বলেন, ‘ছবিটি নিয়ে নানা বিতর্ক তৈরি হওয়ায় দর্শকের আগ্রহও বেড়ে গেছে। দেশের প্রভাবশালী একটি পরিবারকে নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। তাই রাজনৈতিক কারণেও ছবিটি অনেকে দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর চরিত্রে অনুপম খের কেমন অভিনয় করেছেন, সেটা দেখতেও অনেকে যাবেন। তাই মুক্তির প্রথম দিনেই তিন-চার কোটি রুপি আয় হতে পারে।’
পরিচালক বিজয় গুট্টের প্রথম কাজ অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, অক্ষয় খান্না এবং আহানা কুমরা। ইন্ডিয়ান এক্সপ্রেস










