অর্থনীতি

অ্যাকর্ড এল্যায়েন্স এখন গলার ফাঁস: অর্থমন্ত্রী

অ্যাকর্ড এল্যায়েন্স এখন গলার ফাঁস: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত বলেছেন, তৈরি পোশাক ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড এল্যায়েন্স এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। তারা যা করছে তা দুর্ভাগ্যজনক।

বাজেট নিয়ে তৈরি পোশাক রপ্তানীকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ এর নেতাদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরোও বলেন, তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। তাদের একটু থামিয়ে দাও এবং সেটা তারা ভদ্রভাবেই করছে।

এসময় তিনি তৈরি পোশাক রপ্তানীকারকদের কারখানা যত তাড়াতাড়ি সম্ভব গার্মেন্টস পল্লীতে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।

বৈঠকে বিজিএমইএ এর নেতারা পোশাক শিল্পে করের হার কমানোর দাবি জানালে অর্থমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন।

বিষয়:অর্থমন্ত্রী তৈরি পোশাক বাজেট বাজেট ২০১৫-১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…