বিনোদন

অাইসিইউতে কবির বকুল

অাইসিইউতে কবির বকুল

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার কবির বকুল রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বেশ কিছুদিন ধরে আলোচিত এ গীতিকার নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

গত ১৩ ডিসেম্বর জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন কবির বকুল। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার শনিবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

কবির বকুলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্ত্রী সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নি।  কবির বকুলের জন্য তারকা অঙ্গণের সবাই দোয়া কামনা করেছেন। চলচ্চিত্র ও অডিও অ্যালবাম মিলিয়ে কবির বকুলের লেখা গানের সংখ্যা পাঁচহাজারের বেশি।অাইসিইউতে কবির বকুল

বিষয়:কবির বকুল সঙ্গীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…