চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্বাভাবিক পরিস্থিতি থাকুক সেটা কিছু মানুষ পছন্দ করে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পুঁজিবাজার

ফাইল ছবি

অস্বাভাবিক পরিস্থিতি থাকুক সেটা কিছু মানুষ পছন্দ করে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন: গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকলে কিছু মানুষের দম বন্ধ হয়ে আসে। আমরা চাই গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকুক, উন্নয়ন চাইলে ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্য দেন তিনি। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন: আমরা মানুষকে অবহেলা করে রাষ্ট্র চালাই না। মানুষের পাশে থেকে, বিপদে তাদের পাশে থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এভাবেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি মানুষও দরিদ্র থাকবে না, গৃহহারা থাকবে না। কোনো মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না।

Banglabid

সারাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন: দুর্যোগ নিয়ে কোনো চিন্তা নেই। প্রাকৃতিক দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবেলা করতে সবার দায়িত্ব ভাগ করে দেয়া আছে। তারা দুর্যোগ মোকাবেলা করবে। সেই সাথে দলীয় কর্মীরাও দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত।

দলীয় সূত্র জানাচ্ছে: এ দুটি বৈঠকে দলের আগামী সম্মেলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে।

বৈঠকে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচন করেছেন এবং যারা তাদের সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত আসতে পারে এ বৈঠক থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন বহুমাত্রিক অজয় বড়ুয়া

পরবর্তী

রিফাত হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে

পরবর্তী

রিফাত হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে

‘সিতারা’র তেলেগু পোস্টারে জাহিদ হাসান

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT